Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিশ্বের ‘সবচেয়ে কুৎসিত’ অর্কিডের সন্ধান

অফবিট

টিবিএস ডেস্ক
22 December, 2020, 02:55 pm
Last modified: 22 December, 2020, 02:56 pm

Related News

  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • মাদাগাস্কারে অবৈধভাবে ও জোর করে ক্ষমতা দখলের চেষ্টা চলছে: প্রেসিডেন্ট রাজোয়েলিনার কার্যালয়
  • মাদাগাস্কারে তিন সপ্তাহ ধরে চলছে 'জেন জি' বিক্ষোভ; নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

বিশ্বের ‘সবচেয়ে কুৎসিত’ অর্কিডের সন্ধান

বিজ্ঞানীরা এই নতুন ও অস্বাভাবিক চেহারার অর্কিড সম্পর্কে এখনো অনেক কিছুই জানেন না; যেমন, এটি কীভাবে পরাগিত হয়, বা মাদাগাস্কারের কোথায় কোথায় এর আবাসস্থল।
টিবিএস ডেস্ক
22 December, 2020, 02:55 pm
Last modified: 22 December, 2020, 02:56 pm

অর্কিড ফুল তার অপরূপ শোভনীয়তার জন্য পৃথিবীজুড়েই বিখ্যাত। গন্ধ না থাকলেও এর আকর্ষণীয় রূপ ফুলটির চাহিদা এতটুকুও কমতে দেয়নি। কিন্তু সম্প্রতি মাদাগাস্কারের বনাঞ্চলে এমন এক অর্কিড ফুলের সন্ধান পাওয়া গেছে, যাকে 'বিশ্বের সবচেয়ে কুৎসিত অর্কিড' বলে খেতাব দিয়েছেন বিজ্ঞানীরা। 

৭০০ মহাজাতি এবং ২৮ হাজার পৃথক প্রজাতির উদ্ভিদের মধ্যে অর্কিড অন্যতম বৃহৎ উদ্ভিদবর্গ। অর্কিড ফুলে গন্ধ না থাকলেও রয়েছে অপরূপ সৌন্দর্য্য। কিন্তু সবচেয়ে নতুন এই প্রজাতি যেন তার দলের অন্যদের বৈশিষ্ট্যের সঙ্গে বেমানান। একই পরিবারের বাকি সদস্যদের রূপ-লাবণ্যের কাছে এটি 'কদর্য' বলেই ঠেকছে।

এ বছর সদ্য আবিষ্কৃত উদ্ভিদ ও ছত্রাকগুলোর মধ্যে অন্যতম এই 'গ্যাস্ট্রোডিয়া অগ্নিগেসেলাসের' কোনো পাতা নেই। এটি মূলত রঙহীন বাদামি বর্ণের একটি কন্দীয় কাণ্ডের উদ্ভিদ (মাটির ভেতরে যার কাণ্ড থাকে, আলুর মতো)। বেশিরভাগ সময় মাটির নিচেই থাকে; শুধু ফুল বা ফল উৎপাদনের সময় উদ্ভূত হয়।  

অর্কিড গবেষক জোহান হারম্যান সিএনএনকে বলেন, 'এটি তেমন আকর্ষণীয় নয়। ভেতরে লাল এবং বাইরে বাদামি রঙ বিশিষ্ট একটি বাদামি চেহারার অর্কিড এটি।'  

অন্যান্য অর্কিডের মতো, বিশ্বের সবচেয়ে কুৎসিত উদ্ভিদটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং ছত্রাকের সঙ্গে এদের মিথোজীবীতার সম্পর্ক রয়েছে। তবে অন্যান্য অর্কিড শুধু বিকাশের চক্রটিতে ছত্রাকের ওপর নির্ভর করে। অন্যদিকে, গ্যাস্ট্রোডিয়া অগ্নিসিলাস তার জীবিকার জন্য মিথোজীবিতার ওপর স্থায়ীভাবে নির্ভরশীল। কারণ, এতে সালোকসংশ্লেষণের কোনো কোষ নেই।

ছত্রাক মাটি ও অন্যান্য গাছপালা থেকে পুষ্টি, যেমন- কার্বন আহরণ করে। অন্যদিকে, অর্কিড তাদের মাধ্যমে গ্রহণ করে খাবার। 

সবচেয়ে বড় বিষয় হলো, বিজ্ঞানীরা এই নতুন ও অস্বাভাবিক চেহারার অর্কিড সম্পর্কে এখনো অনেক কিছুই জানেন না; যেমন, এটি কীভাবে পরাগিত হয়, বা মাদাগাস্কারের কোথায় কোথায় এর আবাসস্থল। তবে একটি বিষয় নিশ্চিত, অন্যান্য অর্কিডের মতো এত বাজারমূল্য সহসাই পেতে যাচ্ছে না এই প্রজাটি। 

  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

মাদাগাস্কার / অর্কিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • মাদাগাস্কারে অবৈধভাবে ও জোর করে ক্ষমতা দখলের চেষ্টা চলছে: প্রেসিডেন্ট রাজোয়েলিনার কার্যালয়
  • মাদাগাস্কারে তিন সপ্তাহ ধরে চলছে 'জেন জি' বিক্ষোভ; নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net