Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রুশ বিমানঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা, ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক

রয়টার্স 
01 June, 2025, 08:35 pm
Last modified: 01 June, 2025, 10:34 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চেয়েছে, দাবি ট্রাম্পের; চুক্তি হোক বা না হোক দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

রুশ বিমানঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা, ৪০টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলাটি পরিচালনা করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা- এসবিইউ। একযোগে চারটি রুশ বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলায় রাশিয়ার টিইউ-৯৫ এবং টিউ-২২ মডেলের কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
রয়টার্স 
01 June, 2025, 08:35 pm
Last modified: 01 June, 2025, 10:34 pm
মস্কোর আকাশে উড়ছে রাশিয়ান বিমানবাহিনীর একটি টুপোলভ টিইউ-৯৫ বোমারু বিমান। আজ রোববার (১ জুন) এ ধরনের বিমান ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের এক কর্মকর্তা। ফাইল ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলোর ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এতে অন্তত ৪০টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা।

বার্তাসংস্থা রয়টার্সকে তিনি জানান, আজ রোববারের এ হামলাটি—যুদ্ধ চলাকালে ইউক্রেনের সবচেয়ে বড় ও মারাত্মক ড্রোন আক্রমণ হতে পারে। এতে মস্কো ব্যাপক ধাক্কা খেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামলাটি পরিচালনা করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা- এসবিইউ। একযোগে চারটি রুশ বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলায় রাশিয়ার টুপোলভ টিইউ-৯৫ এবং টিউ-২২ মডেলের কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

এসব বোমারু বিমান ভূমিতে আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা প্রায়ই ইউক্রেনে হামলা করতে ব্যবহার করে আসছে রাশিয়া।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে সূত্রটি হামলার ভিডিও ফুটেজও শেয়ার করেছে, যেখানে একাধিক বড় আকারের বিমানে আগুন জ্বলতে দেখা গেছে। এসব বিমানের মধ্যে কয়েকটিকে টিইউ-৯৫ বোমারু বিমান বলে মনে হয়েছে।

রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। অন্যদিকে, ইউক্রেন হামলার কৌশল হিসেবে ড্রোনভিত্তিক বহর গড়ে তুলেছে এবং তা ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও তেল পরিশোধনাগারগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

ইউক্রেনের পক্ষ থেকে এমন সময়ে এ হামলার কথা জানানো হলো যখন রাশিয়া আগামীকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছে; যদিও ইউক্রেনের সরকার এখনও আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেনি।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ড্রোন হামলা / রাশিয়া / বিমানঘাঁটি / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ইরান যুদ্ধবিরতি চেয়েছে, দাবি ট্রাম্পের; চুক্তি হোক বা না হোক দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরানকে দেওয়া রাশিয়ার সামরিক সহায়তা কতটা বিস্তৃত?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net