Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
এক যুগের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
01 June, 2025, 10:00 am
Last modified: 01 June, 2025, 10:03 am

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

এক যুগের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

বিশেষজ্ঞরা বলছেন, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং এই আইনের অধীনে ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। অনেক বিধান শুধু নীতিগতভাবে উল্লেখ থাকলেও, তার বাস্তবায়ন কৌশল বা গাইডলাইন পরিষ্কার নয়।
তৌসিফ কাইয়ুম
01 June, 2025, 10:00 am
Last modified: 01 June, 2025, 10:03 am
২০২৪ সালের ২৭ ডিসেম্বর কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস একটি গাড়িকে ধাক্কা দেয়, একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং একটি মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দেয়। ছবি: সৈয়দ জাকির হোসেন

বাংলাদেশে বিগত এক দশকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। নতুন আইন প্রণয়ন করেও সড়কে শৃঙ্খলা ফিরানো যাচ্ছে না। 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সড়ক পরিবহণ আইন ও বিধিমালায় একাধিক অস্পষ্টতা থাকায় মাঠ পর্যায়ে বিদ্যমান আইন পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত এক দশকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে মৃত্যু হয়েছিল ২ হাজার ৫৩৮ জনের। ৯ বছরের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৪-তে। ২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় মারা যান ৫ হাজার ৩০৫ জন। সর্বশেষ ২০২৪ সালে ৫ হাজার ৮৫৬টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৯ জনের। আর ২০২৫ সালের প্রথম চার মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৭ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, 'সড়ক পরিবহণ আইন, ২০১৮' এবং এই আইনের অধীনে 'সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২' সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। অনেক বিধান শুধু নীতিগতভাবে উল্লেখ থাকলেও, তার বাস্তবায়ন কৌশল বা গাইডলাইন পরিষ্কার নয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ পরিচালিত রোড সেফটি ইনজুরি অ্যান্ড প্রিভেনশন প্রোগ্রামের আওতায় রোডক্রাশের কারণ ও এর প্রতিকার নিয়ে কাজ করেছে। প্রজেক্টের উপদেষ্টা ও নিটোরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আউয়াল রিজভী বলেন, "বিদ্যমান আইনে বিআরটিএ-কে গতিসীমা নির্ধারণের ক্ষমতা দেয়া হলেও কীভাবে সেই সীমা পর্যবেক্ষণ ও প্রয়োগ হবে, তা স্পষ্ট নয়। যাত্রীদের সিটবেল্ট পরার কথা বলা হলেও, সিটবেল্টের গুণগত মান বা শিশুদের জন্য নিরাপদ আসন সংক্রান্ত কোনো নির্দেশনা নেই। একইভাবে হেলমেটের মান সংক্রান্ত ধারা থাকলেও কে বা কোন কর্তৃপক্ষ মান নির্ধারণ করবে, সেই প্রশ্নের উত্তর নেই আইনটিতে।"

পরিস্থিতি উত্তরণে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জাতিসংঘের প্রস্তাবিত 'সেফ সিস্টেম অ্যাপ্রোচ' অনুসারে এখনই একটি নতুন ও আধুনিক সড়ক নিরাপত্তা আইন দরকার বলে মনে করেন অধ্যাপক রিজভী।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী—দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হন। আহত হন আরও ৯ জন শিক্ষার্থী। এই ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকায় শুরু হয় নজিরবিহীন ছাত্র আন্দোলন। দাবির মুখে ওই বছরের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে 'সড়ক পরিবহণ আইন, ২০১৮' পাস করা হয়।

পরবর্তীতে বাস্তবতা বিবেচনায় এবং বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে ২০২২ সালে এই আইনে কিছু সংশোধনী আনা হয়। এতে কিছু ধারা শিথিল ও পরিমার্জিত হয়। তবে আইন প্রণয়ন ও সংশোধনের পরও সড়কে শৃঙ্খলা ফেরেনি।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে নিরাপত্তার জন্য যে ধরনে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার সেটি দেখা যায় না। অনেক সময় বিদ্যমান আইনের কিছু অস্পষ্টতা নিয়ে প্রশ্ন আসে। এ অবস্থায় বাস্তবায়নযোগ্য আইন প্রণয়ন দরকার বলেও মনে করেন তিনি।   

এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী টিবিএসকে বলেন, আমরা ইতোমধ্যে সড়ক পরিবহণ আইনের ত্রুটিগুলো চিহ্নিত করেছি। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন আইন প্রণয়নে কাজ করছি। তাছাড়া সামাজিক সচেতনতা বাড়াতে সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা হচ্ছে।  

এ বিষয়ে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / দ্বিগুণ / এক যুগ / সড়ক পরিবহণ আইন ও বিধিমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net