Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
৮১৪ পোশাক কারখানায় ঈদ বোনাস পরিশোধ, বাকি ১ হাজার ২৭৮টির: বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2025, 09:05 pm
Last modified: 27 May, 2025, 09:08 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

৮১৪ পোশাক কারখানায় ঈদ বোনাস পরিশোধ, বাকি ১ হাজার ২৭৮টির: বিজিএমইএ

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, 'গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।'
টিবিএস রিপোর্ট
27 May, 2025, 09:05 pm
Last modified: 27 May, 2025, 09:08 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগমী ৭ জুন ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে। এখন পর্যন্ত ২ হাজর ৯২টি পোশাক কারখানার মধ্যে মাত্র ৮১৪টি শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)- ২৬ মে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৮১৪টি গার্মেন্টস কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৩৮.৯১ শতাংশ।

অন্যদিকে, বিজিএমইএর অধীনে থাকা ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ১ হাজার ২৭৮টি গার্মেন্টস কারখানা অর্থাৎ, ৬১.০৯ শতাংশ এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, 'গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।'

বোনাস পরিশোধে গার্মেন্টস মালিকদের হাতে এখন মাত্র ৪ দিন সময় আছে।

তবে বিজিএমইএ আশাবাদ ব্যক্ত করেছে যে, সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই বোনাস ও বেতন পরিশোধ সম্পন্ন হবে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস)-সঙ্গে আলাপকালে বিজিএমইএ-তে সরকারের নিয়োজিত প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, 'আমাদের কাছে ৩১ মে পর্যন্ত সময় আছে বোনাস পরিশোধের। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই বোনাস ও বেতন পরিশোধ হবে। আগামী দিনগুলোতে এই হার আরও বাড়বে।'

সরকারি নির্দেশনা অনুযায়ী, গার্মেন্টস খাতে বোনাস পরিশোধের শেষ দিন ৩১ মে। আর মে মাসের বেতন পরিশোধ করতে হবে আগামী জুন মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে।

এদিকে বোনাস না পাওয়ার পাশাপাশি আরও উদ্বেগজনক তথ্য হলো, ৩০টি গার্মেন্টস কারখানা এখনও এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি।

বিজিএমইএ-এর তত্ত্বাবধানে থাকা ২হাজার ৯২টি কারখানার মধ্যে ২ হাজার ৬২টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে, যা ৯৮.৫৭ শতাংশ।

গাজীপুরে অবস্থিত দুটি কারখানা এখনও মার্চ মাসের বেতনও দিতে পারেনি। কারখানা দুটি হলো- হংকং ফ্যাশন লিমিটেড এবং হ্যাগ নিট ওয়্যার লিমিটেড।

অন্যদিকে, গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড এবং বাইপাস এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টস লিমিটেড দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে।

এপ্রিলে বেতন বকেয়া থাকা প্রসঙ্গে বিজিএমইএ-তে নিয়োজিত প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, 'মূলত টিএমজেড ও কয়েকটি অন্যান্য গার্মেন্টস কারখানা বেতন পরিশোধ করেনি।'

বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে মোট ৮৪৭টি গার্মেন্টস কারখানা রয়েছে, যার মধ্যে ৯৯.৮৮% খোলা আছে এবং মাত্র একটি কারখানা বন্ধ রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিজিএমইএ / পোশাক কারখানা / বোনাস / বেতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ২,৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন বিজিএমইএ'র
  • ৪ লাখ ডলার বকেয়া: আদিত্য বিড়লা সংশ্লিষ্ট ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ বিজিএমইএর
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net