Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 11:05 am
Last modified: 26 May, 2025, 11:11 am

Related News

  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির

মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

পুলিশের দাবি, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে ভিডিওটি দেখার পর তারা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। 
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 11:05 am
Last modified: 26 May, 2025, 11:11 am
ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে ভিডিওটি দেখার পর তারা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। 

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ সময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী 'চাপাতি' বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে।

কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু টিবিএসকে বলেন, 'ভিডিওটি আমরাও দেখেছি। ভুক্তভোগী ওই যুবকের নাম আবদুল্লাহ। সে মতিঝিল একটি হোটেলে হাউজ কিপার হিসেবে কাজ করে। ছিনতাইকারীরা তার দশ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'ভুক্তভোগীর ভাষ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।'

Related Topics

টপ নিউজ

ছিনতাই / ভাইরাল ভিডিও / ছিনতাইকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক
  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক; মারধরে জখম
  • নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net