Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
ব্রডব্যান্ডের ন্যূনতম বিল কমিয়ে ৪০০ টাকা করলো বিটিআরসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 09:50 pm
Last modified: 22 May, 2025, 09:59 pm

Related News

  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • টানা দ্বিতীয় মাসে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

ব্রডব্যান্ডের ন্যূনতম বিল কমিয়ে ৪০০ টাকা করলো বিটিআরসি

এরইমধ্যে, গ্রাহকরা গত এক মাস ধরে বাসাবাড়ির শেয়ার্ড সংযোগে দ্বিগুণ গতি পাচ্ছেন, যা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সম্মতিতে কার্যকর হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 09:50 pm
Last modified: 22 May, 2025, 09:59 pm
ছবি: সংগৃহীত

কম খরচে মানসম্মত ইন্টারনেট নিশ্চিত করতে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক ন্যূনতম চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

পাঁচ এমবিপিএস গতির সংযোগে এ নতুন ট্যারিফ ১ জুলাই থেকে কার্যকর হবে। একইসঙ্গে ১০ এমবিপিএস ও ২০ এমবিপিএস সংযোগের মাসিক বিল ১০০ টাকা করে কমিয়ে যথাক্রমে ৭০০ ও ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী পাঁচ বছরের জন্য নির্ধারিত এ নতুন ট্যারিফ ইতোমধ্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে বিটিআরসি।

তবে গ্রাহকরা গত এক মাস ধরে বাসাবাড়ির শেয়ার্ড সংযোগে দ্বিগুণ গতি পাচ্ছেন, যা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সম্মতিতে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ইন্টারনেট সেবাদাতা অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত এক মাস ধরে ১০ এমবিপিএস শেয়ার্ড সংযোগ ৫০০ টাকায় দিচ্ছে আইএসপিগুলো, এখন সেটিই ৪০০ টাকায় নেমে আসবে।'

২০২১ সালে চালু হওয়া বিদ্যমান বিটিআরসি নীতিমালা অনুযায়ী, একসঙ্গে সর্বোচ্চ আটজন গ্রাহকের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ শেয়ার করার সুযোগ পায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

আমিনুল জানান, এটি ব্যান্ডউইথ শেয়ারিংয়ের সর্বোচ্চ সীমা, যা টেকনিক্যাল ভাষায় কনটেনশন রেশিও নামে পরিচিত। তবে বাস্তবে বাসাবাড়িতে ব্যবহারকারীদের জন্য অফিস সময়ে এ অনুপাত ১:২ করা হয়, আর সন্ধ্যার পর বাড়িতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে তা বাড়ানো হয়।

অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীর অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কম গতি ও গতি ওঠানামা—যা নিয়ন্ত্রক সংস্থা ও সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

'মূলত টেকনিক্যাল কারণে গতি ওঠানামা করে থাকে এবং দ্রুতই ব্যাকআপ সুবিধা দিয়ে তা সমাধান করেন সেবাদাতারা,' বলেন আমিনুল। নেটওয়ার্ক অবকাঠামো ও লাইসেন্সিং ব্যবস্থা সহজ হওয়ার সঙ্গে সঙ্গে সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত ১৮ মে আইএসপিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বিটিআরসি সেবার মান নিশ্চিত করতে বাধ্য করেছে সেবাদাতাদের।

সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করতে কমিশন নির্দেশ দিয়েছে, টানা পাঁচ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলে গ্রাহক বিলের অর্ধেক দেবেন। ১০ দিন সংযোগ না থাকলে ২৫ শতাংশ এবং ১৫ দিন বন্ধ থাকলে কোনো বিলই দিতে হবে না।

আইএসপিএবির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশই শেয়ার্ড রেসিডেনশিয়াল সংযোগ।

Related Topics

টপ নিউজ

বিটিআরসি / ব্রডব্যান্ড ইন্টারনেট / দাম কমল / ইন্টারনেটের মূল্য / আইএসপিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • টানা দ্বিতীয় মাসে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net