Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
ব্রিকস ব্যাংকে যোগদানে বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন মোদি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2020, 05:00 pm
Last modified: 18 December, 2020, 12:05 am

Related News

  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

ব্রিকস ব্যাংকে যোগদানে বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আমন্ত্রণে সাড়া দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
টিবিএস রিপোর্ট
17 December, 2020, 05:00 pm
Last modified: 18 December, 2020, 12:05 am

উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট। এসব দেশে পরিকাঠামো ও টেকসই উন্নয়নে নয়া উন্নয়ন ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত। এবার সেখানে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এনডিবি সদস্য দেশগুলোর যৌথ পরিচালনায় আন্তর্জাতিক তহবিল সহায়তার মাধ্যম হিসেবেও কাজ করে। সদস্যরাই এর তহবিলের যোগান দেয়। 

ইতোপূর্বে, ২০১২ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এনডিবি গঠনের সম্ভাবনা নিয়ে উদীয়মান অর্থনীতির সরকার প্রধানদের মধ্যে আলোচনা হয়। এর মাধ্যমে ব্রিকস সদস্য দেশ এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সম্পদের যোগান দেওয়া এবং টেকসই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়।
 
এরপর উদ্যোগটির সম্ভাবনা এবং সুযোগ নিরূপণের দায়িত্ব দেওয়া হয় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের। যৌথ কমিটি গঠন করে প্রকল্প সমীক্ষা চালিয়ে পরের বছর অর্থাৎ ২০১৩ সালের সম্মেলনে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হয় পঞ্চম ব্রিকস সম্মেলন। সেখানে অর্থমন্ত্রীদের তৈরি প্রতিবেদনের ভিত্তিতে ব্রিকস রাষ্ট্রনেতারা এনডিবি প্রতিষ্ঠায় একমত পোষণ করেন এবং তা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। 

সদস্য দেশগুলো যথেষ্ট পরিমাণ তহবিল দিয়ে ব্যাংকটিকে প্রথম থেকেই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষম ও স্বচ্ছল রাখবে এমন সিদ্ধান্তও নেওয়া হয়।
  
এরপর ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালিজায় অনুষ্ঠিত ষষ্ঠ সম্মেলনে ব্রিকস নেতৃবৃন্দ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেন।  
 
Related Topics

টপ নিউজ

ব্রিকস ব্যাংক / এনডিবি / নরেন্দ্র মোদি / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net