Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ গ্রেপ্তার

বাংলাদেশ

ইউএনবি
20 May, 2025, 10:10 am
Last modified: 20 May, 2025, 10:13 am

Related News

  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
  • আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০

রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ গ্রেপ্তার

মঙ্গলবার (২০ মে) ভোর ৫টা নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ইউএনবি
20 May, 2025, 10:10 am
Last modified: 20 May, 2025, 10:13 am
ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ হিটলু বাবু গ্যাংয়ের ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ মে) ভোর ৫টা নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্ট থেকে জানা যায়, অভিযানে কুখ্যাত 'হিটলু বাবু গ্যাংয়ের' ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আজ (মঙ্গলবার) আনুমানিক ভোর ৫ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তার এড়ানো অসম্ভব মনে করে টহল দলের ওপর হামলার চেষ্টা করেন গ্যাং সদস্যরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে সেনারা। পরবর্তীতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনগণকে অনুরোধ জানান তারা।

Related Topics

টপ নিউজ

সেনাবাহিনী / হিটলু বাবু গ্যাং / সেনা অভিযান / রাজধানী / মাটিকাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
  • আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজের ডিএনএ নমুনা সংগ্রহ
  • অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১,০০০ সিসি ক্যামেরা; মোহাম্মদপুরেই ৭০০

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net