Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের আজ পঞ্চম দিন, উপাচার্য আসবেন বিকালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2019, 01:55 pm
Last modified: 11 October, 2019, 02:04 pm

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি

বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের আজ পঞ্চম দিন, উপাচার্য আসবেন বিকালে

এই সময়ের মধ্যে কর্তৃপক্ষের কেউ এসে আমাদের দাবি নিয়ে কথা না বললে সন্ধ্যায় আমরা আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি দেব...
টিবিএস রিপোর্ট
11 October, 2019, 01:55 pm
Last modified: 11 October, 2019, 02:04 pm

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আজ পঞ্চম দিন। কয়েক শত শিক্ষার্থী শুক্রবার সকাল ১১টা থেকেই তাদের দাবির সপক্ষে শহীদ মিনারের সামনে জমায়েত হতে থাকেন। 

সেখান থেকে শিক্ষার্থীরা পরে একটি মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয়।এ সময় তারা তাদের দাবি-সম্বলিত শ্লোগানে মুখর করেন গোটা ক্যাম্পাস।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিকালে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে বসবেন।

শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখপাত্র তিথি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিকাল পাঁচটা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। 

“এই সময়ের মধ্যে কর্তৃপক্ষের কেউ এসে আমাদের দাবি নিয়ে কথা না বললে সন্ধ্যায় আমরা আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি দেব”-- জানালেন তিনি।

বাইশ বছর বয়সী আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এই তরুণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে ঢাকায় তার হলে ফিরে আসেন ৬ অক্টোবর রোববার সন্ধ্যায়। এরপর তাকে হলের টর্চার রুম খ্যাত ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান ছাত্রলীগের কয়েক জন সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের আরও কজন শিক্ষার্থী। মধ্যরাত পর্যন্ত তার ওপর নিপীড়ন চালানোর ফলে মারা যান আবরার।

৭ অক্টোবর ভোরে তার মৃতদেহ হলের সিঁড়ির কাছে পাওয়া গেলে ক্ষুব্ধ ও হতবাক বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে, দ্রুত বিচার আদালতে আবরার হত্যার বিচার, মামলার খরচ বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের বহন, আবরারের পরিবারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষতিপূরণ দান, ক্যাম্পাস থেকে র‌্যাগিং নির্মূল ও র‌্যাগিংয়ের জন্য দায়ীদের চিরতরে বহিষ্কারসহ ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধকরণ।

Related Topics

টপ নিউজ

বুয়েট শিক্ষার্থী / আবরার ফাহাদ হত্যা / বুযেটে আন্দোলন / দশ দফা দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • ১৫ বছরের আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • কাশিমপুর কারাগার থেকে পালানো ১৫১ আসামিকে এখনও ধরা যায়নি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net