Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
তামিমদের বিদায় করে আশা বাঁচিয়ে রাখলো মুশফিকের দল

খেলা

টিবিএস রিপোর্ট
14 December, 2020, 04:35 pm
Last modified: 14 December, 2020, 04:39 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

তামিমদের বিদায় করে আশা বাঁচিয়ে রাখলো মুশফিকের দল

রোমাঞ্চকর জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রইলো মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। টুর্নামেন্ট থেকে বিদায় নিল তামিম ইকবালের দল।
টিবিএস রিপোর্ট
14 December, 2020, 04:35 pm
Last modified: 14 December, 2020, 04:39 pm

শুরুটা ঢিমে তালের হলেও মাঝে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে লড়লো ফরচুন বরিশাল। কিন্তু তার বিদায়ে দিক হারানো বরিশাল আর জয়ের পথ খুঁজে পায়নি। দারুণ এক জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রইলো মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। তামিম ইকবালের দল বিদায় নিল টুর্নামেন্ট থেকে।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে বেক্সিমকো ঢাকা। এলিমিনেটর জিতে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে মুশফিকদের। গাজী গ্রুপ চট্টগ্রাম-জেমকন খুলনার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে মুশফিকবাহিনী।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বেক্সিমকো ঢাকা। অধিনায়ক মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বির ব্যাটে ৮ উইকেটে ১৫০ রান তোলে ঢাকা। জবাবে অগোছালো শুরু করা ফরচুন বরিশাল মাঝে শুধু আফিফ হোসেনের ব্যাটে লড়েছে। বাকিরা কেউ-ই দলের জন্য সেভাবে অবদান রাখতে পারেননি। ৯ উইকেটে ১৪১ রানে থামে বরিশালের ইনিংস। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বরিশাল দাপুটে শুরু করতে পারেননি। দলীয় ২১ রানে ওপেনার সাইফ হাসানের স্টাম্প উপড়ে নেন ঢাকার পেসার শফিকুল ইসলাম। ইনসাইড এজে আউট হন সাইফ। কিছুক্ষণ পরই সাজঘরের পথ ধরেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া পারভেজ হোসেন ইমন। 

দলের দুঃসময়ে ধীর-স্থির থেকে খেলে যাওয়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তার পথটাও দীর্ঘ হয়নি। দলীয় ৫৯ রানে আউট হওয়ার আগে ২৭ বলে ২২ রান করেন অভিজ্ঞ এই ওপেনার। রান তোলার দিক থেকেও বরিশাল বেশ পিছিয়ে ছিল। ১১ ওভারে ৩ উইকেটে ৫৯ রান যোগ হয় বরিশালের স্কোরকার্ডে। 

এরপর দলের হাল ধরেন আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়। যদিও এদিন তাদের জুটি দীর্ঘ হয়নি। আফিফ দলকে টানতে থাকলেও হৃদয় ১২ রান করেই থামেন। এরপর সোহরাওয়ার্দী শুভ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আশার আলো টিকিয়ে রাখা আফিফও লড়াই চালিয়ে যেতে পারেননি। 

৩৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫৫ রান করে আউট হন বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান। ১৮ বলে বরিশালের দরকার তখন ৪৫ রান। এমন সময়ে উইকেটে এসে একটি চার ও ছক্কা মেরে আশা ফেরান মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু ৮ বলে ১৫ রান করে থামেন তিনি। শেষ ওভারে ২০ রান দরকার হলেও বরিশাল ১০ রান তুলতে সক্ষম হয়। ঢাকার পেসার শফিকুল ইসলাম ও মুক্তার আলী ৩টি এবং স্পিনার আল আমিন জুনিয়র ২টি উইকেট নেন।  

এরআগে ব্যাটিং করা বেক্সিমকো ঢাকার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলীয় ৬ রানের মধ্যেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ ও আল আমিন জুনিয়রকে হারায় তারা। সাব্বির রহমানও টিকতে পারেননি। ২২ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। 

চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। মুশফিক ৩০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে আউট হলেও ইয়াসির তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর আকবর আলী উল্লেখযোগ্য রান করেছেন, ২১ রান করেন বিশ্বজয়ী এই যুব অধিনায়ক। বরিশালের মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net