Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
প্রথমবারের মতো উড়ল বিশ্বের বৃহত্তম চীনা ‘উভচর বিমান’

আন্তর্জাতিক

জিও নিউজ
13 May, 2025, 04:55 pm
Last modified: 13 May, 2025, 05:28 pm

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো উড়ল বিশ্বের বৃহত্তম চীনা ‘উভচর বিমান’

অগ্নিনির্বাপণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান ১২ টন পানি বহন করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।
জিও নিউজ
13 May, 2025, 04:55 pm
Last modified: 13 May, 2025, 05:28 pm
চীনা উভচর বিমান ‘এজি৬০০’। ছবি: রয়টার্স

বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান 'এজি৬০০' সফলভাবে সব ধরনের মান-অনুযায়ী ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে বলে জানিয়েছে চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন (এভিআইসি)।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এজি৬০০ উভচর বিমানটির সর্বোচ্চ উড্ডয়নের ওজন (টেক-অফ ওয়েট) ৬০ টন। এ দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান। অগ্নিনির্বাপণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান ১২ টন পানি বহন করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।

চীনের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠান বলেছে, বিমানটি পার্শ্বীয় বাতাসে সফলভাবে ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। ফলে এজি৬০০-এর জটিল পরিবেশে অভিযোজন ক্ষমতা আরও বাড়বে এবং এর ব্যবহার ক্ষেত্র ও কার্যক্রমের পরিসর আরও বাড়বে।

তীব্র পার্শ্বীয় বাতাস বিমান পরিচালনার একটি সাধারণ কিন্তু চ্যালেঞ্জিং আবহাওয়াজনিত অবস্থা। এ ধরনের পরিস্থিতিতে উড্ডয়ন ও অবতরণ অনেক বেশি কঠিন হয়ে ওঠে, একই সঙ্গে যন্ত্রপাতি বিকল হওয়ার ঝুঁকিও বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর চীনের জিলিনহটে সম্প্রতি দুটি এজি৬০০ বিমান পার্শ্বীয় বাতাসে মানসন্মত ফ্লাইট টেস্টে অংশ নেয়।

প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেই পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। ফলে তীব্র পার্শ্বীয় বাতাসে এজি৬০০ নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম হবে বলে জানিয়েছে এভিআইসি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বিমানটির এয়ার ইনটেক সিস্টেমও সফলভাবে মান নিয়ন্ত্রণ ফ্লাইট টেস্টে উত্তীর্ণ হয়েছে এবং জিলিনহটে আরও কয়েকটি গ্রাউন্ড টেস্টও পরিচালিত হয়েছে।

এই পরীক্ষার পর একটি এজি৬০০ বিমান চীনের জিয়াগেদাচির একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইট সম্পন্ন করেছে। বিমানটি সেখানে বন রক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে যুক্ত থাকবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।

এভিআইসি আরও জানায়, সফলভাবে উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন হিসেবে বিমানটি চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না)-এর টাইপ সার্টিফিকেট পেয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিমান / চীনা বিমান / বৃহত্তম / চীন / অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net