Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ভারত-পাকিস্তানের মধ্যে অচলাবস্থা তৈরি হলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ হতে পারে: খাজা আসিফ

আন্তর্জাতিক

ডন
07 May, 2025, 10:00 pm
Last modified: 07 May, 2025, 10:49 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল

ভারত-পাকিস্তানের মধ্যে অচলাবস্থা তৈরি হলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ হতে পারে: খাজা আসিফ

আজ বুধবার (৭ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘যদি তারা (ভারত) এই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ চাপিয়ে দেয় এবং এর ফলে যদি এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যাতে অচলাবস্থার সৃষ্টি হয়, তাহলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।’
ডন
07 May, 2025, 10:00 pm
Last modified: 07 May, 2025, 10:49 pm
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি/রয়টার্স

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অবশ্যই রয়েছে। দুই দেশের মধ্যে যদি কোনো অচলাবস্থা তৈরি হয়, তাহলে এ ধরনের যুদ্ধ হতে পারে। 

আজ বুধবার (৭ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, 'যদি তারা (ভারত) এই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ চাপিয়ে দেয় এবং এর ফলে যদি এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যাতে অচলাবস্থার সৃষ্টি হয়, তাহলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।'

তিনি আরও বলেন, 'যদি তারা (ভারত) এ পরিস্থিতি আরও খারাপ করে এবং এমন একটি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, যা উভয়পক্ষকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়, তাহলে এর পুরো দায়ভার ভারতের ওপরই বর্তাবে।'

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান হামলা চালায় ভারত।

ভারতের দাবি, তারা পাকিস্তানের 'সন্ত্রাসী স্থাপনাগুলো' লক্ষ্য করে এ হামলা চালায়। 

এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পাকিস্তান জানিয়েছে, ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, সেগুলোর কোনোটিই সন্ত্রাসীদের ক্যাম্প বা আস্তানা নয়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পেহেলগাম হামলার পর থেকে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে গত রাতের বিমান হামলাসহ—তাতে তা একটি 'সাজানো নাটকীয় মহড়া'র মতো বলেই মনে হচ্ছে। 

তিনি বলেন, 'আসলে কী ঘটেছে, তা সময়ই বলে দেবে।' তিনি আরও বলেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এখনো সংযম দেখাচ্ছে।' 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে 'হতাশাজনক' বলে উল্লেখ করেছেন। শিগগির এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ভারত / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • চলমান যুদ্ধের মাঝেও ইরানের তেল রপ্তানি দৈনিক ১৫ লাখ ব্যারেল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net