Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
হেফাজতের দুঃখপ্রকাশকে সাধুবাদ, ভবিষ্যতে নারীদের সঙ্গে আলোচনার আহ্বান এনসিপি নেত্রীসহ ছয় নারীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2025, 08:15 pm
Last modified: 06 May, 2025, 08:16 pm

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

হেফাজতের দুঃখপ্রকাশকে সাধুবাদ, ভবিষ্যতে নারীদের সঙ্গে আলোচনার আহ্বান এনসিপি নেত্রীসহ ছয় নারীর

নারীরা হেফাজতে ইসলামকে ‘ফ্রেমিং-এর রাজনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘কারও মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া যাবেনা। নারীর সমঅধিকার কোনোভাবেই পশ্চিমা এজেন্ডা নয়।’
টিবিএস রিপোর্ট
06 May, 2025, 08:15 pm
Last modified: 06 May, 2025, 08:16 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রীসহ ছয়জন নারী জানিয়েছেন, নারীদের নিয়ে জনসমক্ষে অবমাননাকর ভাষা ব্যবহারের ঘটনায় পাঠানো আইনি নোটিশের প্রেক্ষিতে হেফাজতে ইসলামের দুঃখ প্রকাশকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে তারা বলেন, 'ক্ষমা প্রার্থনাকে মেনে নিয়েই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে টেবিল টক কিংবা পাবলিক ডিবেটের মাধ্যমে নারীদের সঙ্গে আলাপে অংশ নিতে।'

এনসিপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর উস সালেহীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।

যারা এ বিবৃতি দিয়েছেন, তারা হলেন—এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ, এবং লেখক উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন।

গতকাল তারা হেফাজতে ইসলামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের 'বেশ্যা' বলে উল্লেখ করেছেন।

এর আগে মঙ্গলবার হেফাজতে ইসলাম সংবাদ বিবৃতিতে ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশে দুজন বক্তার 'অনাকাঙ্ক্ষিত' ও 'আপত্তিকর' শব্দচয়নের বিষয়ে দুঃখ প্রকাশ করে।

তবে ছয় নারী তাদের বিবৃতিতে হেফাজতের বিবৃতির কিছু অংশ নিয়েও উদ্বেগ জানান। তারা বলেন, ওই বিবৃতিতে নারীর সমঅধিকারকে 'পশ্চিমা এজেন্ডা' বলা হয়েছে এবং 'উগ্র নারীবাদীদের লেলিয়ে দেওয়া হয়েছে' বলে অভিযোগ তোলা হয়েছে।

নারীরা হেফাজতে ইসলামকে 'ফ্রেমিং-এর রাজনীতি' থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, 'কারও মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া যাবেনা। নারীর সমঅধিকার কোনোভাবেই পশ্চিমা এজেন্ডা নয়।'

তারা বলেন, নারীর সাম্য ও সামাজিক মর্যাদার বিষয় নারীই বুঝবে এবং নারীরাই যেন সেক্ষেত্রে এগিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়, 'সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করাই আমাদের সকলের লক্ষ্য। কাজেই নারীদের ব্যাপারে বারবার প্রশ্ন উত্থাপন করে একটি সামাজিক চাপ সৃষ্টি করা অনুচিত।'

তারা বলেন, সমাজে সকলেই বিরাজ করবেন নিজ নিজ ক্ষমতায়—আর সেটিই সমাজের নিয়ম। 'আমরা আশা করব তারা [হেফাজতে ইসলাম] নিজেদের চিন্তা চেতনাকে আরও শানিত করবেন।'

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারা বলেন, 'গণঅভ্যুত্থানই নারীদের শক্তি তথা ক্ষমতা বোঝার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। স্বৈরাচারী সরকারের পতনের পেছনে নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।'

তারা আশা প্রকাশ করেন, যেকোনো দ্বিমতে এক টেবিলে বসে কথা বলার পরিস্থিতি বজায় থাকবে এবং ভবিষ্যতে একটি সামাজিক চুক্তিতে আসা সম্ভব হবে।

নারীরা জানান, আইনি নোটিশের একটি কপি আইন অনুযায়ী হেফাজতে ইসলামের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে এবং তারা আশা করেন, দলটি তাদের আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জবাব দেওয়ার পর নোটিশ প্রত্যাহার হয়ে যাবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, 'আমরা আশা করি নতুন বাংলাদেশ সবার হবে। আর এই দুঃখ প্রকাশের প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই।'

Related Topics

টপ নিউজ

নারী অধিকার / হেফাজতে ইসলাম / নারী / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net