Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

আন্তর্জাতিক

আল জাজিরা
04 May, 2025, 05:35 pm
Last modified: 04 May, 2025, 05:42 pm

Related News

  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে তেহরান বলেছে, ওয়াশিংটন ‘বিরোধপূর্ণ বার্তা’ পাঠাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
আল জাজিরা
04 May, 2025, 05:35 pm
Last modified: 04 May, 2025, 05:42 pm
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিজস্ব অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত পরবর্তী দফার আলোচনা হঠাৎ করেই স্থগিত হওয়ায় ইরান এই অবস্থান জানায়।

শনিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, 'পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র রাখার অধিকার রয়েছে।'

আরাঘচি তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের দাবি পুনর্ব্যক্ত করে আরও বলেন, 'পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনপিটি সদস্য দেশই ইউরেনিয়াম সমৃদ্ধ করে।'

ইরানকে সব ধরনের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার মার্কিন দাবির জবাবে আরাঘচি বলেন, 'সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ন করে।'

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, 'বিশ্বের যেসব দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তারাই পারমাণবিক অস্ত্রধারী।' তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলোও পরমাণু অস্ত্র না রেখেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চতুর্থ দফার পরোক্ষ আলোচনা শনিবার ওমানে হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমান বলেছে, 'লজিস্টিক কারণে' আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি।

রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, 'আলোচনা কখন হবে তা যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করছে।'

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে তেহরান বলেছে, ওয়াশিংটন 'বিরোধপূর্ণ বার্তা' পাঠাচ্ছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

এর মধ্যেই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে। যদিও তেহরান এ দাবিকে 'একেবারে অযৌক্তিক' বলে উড়িয়ে দিয়েছে।

ইরান বরাবরই বলে আসছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে।

আরাঘচি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার 'আলোচনার অযোগ্য', যদিও আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি গত বুধবার ইঙ্গিত দিয়েছেন, কোনও সমঝোতা হলে ইরানে সমৃদ্ধ ইউরেনিয়াম হয় গলিয়ে ফেলা হবে, না হয় রপ্তানি করা হতে পারে।

বৈশ্বিক শক্তিগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নিয়ে সংশয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ওই চুক্তি থেকে সরে আসার পর ২০১৮ সালে তা কার্যত ভেঙে পড়ে।

প্রসঙ্গত, ২০১৫ সালের 'যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা' (জেসিপিওএ) নামে পরিচিত ওই চুক্তি ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করার শর্তে নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগ দিয়েছিল।
 

Related Topics

টপ নিউজ

ইরান / পরমাণু কর্মসূচি / ইউরেনিয়াম / যুক্তরাষ্ট্র ও ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ খোলা নিয়ে ইরানি পরিকল্পনায় সন্তুষ্ট নন ট্রাম্প 
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net