Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
কোষের অক্সিজেন ব্যবহার নিয়ে গবেষণা, চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক

ইউএনবি রিপোর্ট
07 October, 2019, 06:25 pm
Last modified: 07 October, 2019, 07:04 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

কোষের অক্সিজেন ব্যবহার নিয়ে গবেষণা, চিকিৎসায় নোবেল পেলেন ৩ জন

সোমবারের ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল সপ্তাহ শুরু হয়েছে...
ইউএনবি রিপোর্ট
07 October, 2019, 06:25 pm
Last modified: 07 October, 2019, 07:04 pm

কোষ অক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সঙ্গে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য ২০১৯ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন বিজ্ঞানী উইলিয়াম জি কেইলিন জুনিয়র, পিটার জে রেটক্লিফ ও গ্রেগ এল সিমেনজা।

নোবেল কমিটি সোমবার (৭ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে।

চিকিৎসায় নোবেল ঘোষণাকারী ক্যারোলিনস্কা ইনস্টিটিউট জানায়, ফিজিওলজির (শারীরবৃত্ত) ক্ষেত্রে তিনজনের এ আবিষ্কারের মৌলিক গুরুত্ব রয়েছে এবং তা রক্তশূন্যতা, ক্যান্সার ও আরও অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ে আশাপ্রদ নতুন কৌশলের জন্য পথ করে দিয়েছে।

নোবেলবিজয়ী আমেরিকান কেইলিন ও সিমেনজা এবং ব্রিটিশ রেটক্লিফ পুরস্কারের ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার) সমান ভাগে পাবেন। ১৯০১ সালে শুরু হওয়া নোবেল পুরস্কারের ক্ষেত্রে এবার ১১০তম বারের মতো চিকিৎসায় এ পুরস্কার দেওয়া হলে।

রেটক্লিফ হার্ভার্ডে, সিমেনজা জন হপকিন্স ইউনিভার্সিটিতে এবং রেটক্লিফ ব্রিটেনে ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে কর্মরত।

BREAKING NEWS:
The 2019 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to William G. Kaelin Jr, Sir Peter J. Ratcliffe and Gregg L. Semenza “for their discoveries of how cells sense and adapt to oxygen availability.” pic.twitter.com/6m2LJclOoL— The Nobel Prize (@NobelPrize) October 7, 2019

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটির সচিব থমাস পার্লমান জানান, সোমবার তিনি তিন বিজয়ীর সবাইকে ফোন করেছেন। তবে কেইলিনকে তাঁর বোনের মাধ্যমে ধরতে হয়েছে। আর তিনি যে দুটি ফোন নম্বর দিয়েছিলেন তার প্রথমটি ভুল ছিল।

‘খবরটি শুনে তিনি সত্যিই খুশি হয়েছিলেন,’ সংবাদ সম্মেলনে জানান পার্লমান।

সোমবারের ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার পদার্থ এবং পরের দিন রসায়নে পুরস্কার ঘোষণা করা হবে।

এবার ২০১৮ ও ২০১৯ সালের জন্য সাহিত্যে দুজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। তাদের নাম জানা যাবে বৃহস্পতিবার। সুইডিশ একাডেমিতে কেলেঙ্কারির জেরে ২০১৮ সালে সাহিত্যে নোবেল স্থগিত করা হয়েছিল।

শুক্রবারে ঘোষণা করা হবে শান্তিতে নোবেলবিজয়ীর নাম। অন্যদিকে অর্থনীতিতে বিজয়ীর নাম জানা যাবে ১৪ অক্টোবর।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / মেডিসিনে নোবেল / চিকিৎসা বিজ্ঞানে নোবেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net