Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশের হাতে সোপর্দ করল ‘ছাত্রদল’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 06:05 pm
Last modified: 29 April, 2025, 09:42 pm

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম

অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশের হাতে সোপর্দ করল ‘ছাত্রদল’

রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জালাল উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘অভিনেতা সিদ্দিককে ফ্যাসিস্ট অ্যাখ্যা দিয়ে ঘণ্টাখানেক আগে কিছু মানুষ থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।’
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 06:05 pm
Last modified: 29 April, 2025, 09:42 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

অভিনেতা সিদ্দিকুর রহমানকে রমনা থানা থেকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গুলশান থানা পুলিশে একটি টিম তাকে নিয়ে বলে জানিয়েছে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম । 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'গুলশান থানায় সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।'

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য পরিচয় দেওয়া একদল যুবক অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জালাল উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'অভিনেতা সিদ্দিককে ফ্যাসিস্ট অ্যাখ্যা দিয়ে ঘণ্টাখানেক আগে কিছু মানুষ থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।'

তিনি আরও বলেন, 'তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না যাচাই বাছাই চলছে।'

সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে, কিছু মানুষকে নিজেদেরকে ছাত্রদলের সদস্য হিসেবে পরিচয় দিতে শোনা যায়।

উত্তেজিত জনতা তাকে মারধর করছিল, পুলিশ সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। তারা মারধর করে তার জামা ছিঁড়ে ফেলে, এরপর তাকে থানায় নিয়ে যায়।

তবে উত্তেজিত জনতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সিদ্দিক গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন সিদ্দিক। নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দেখা গেছে এ অভিনেতাকে।

সিদ্দিক অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: হাউসফুল, হ্যালো, ছাইয়্যা ছাইয়্যা, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্রবিন্দু প্রভৃতি।

Related Topics

টপ নিউজ

সিদ্দিকুর রহমান / অভিনেতা / ফ্যাসিস্ট আখ্যা / থানায় সোপর্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net