Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ভারত-পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য উদ্বেগের: অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 03:25 pm
Last modified: 26 April, 2025, 03:27 pm

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ইরান যুদ্ধে কাঁচামাল সরবরাহ ব্যাহত, অস্থির প্লাস্টিক ও জিআই ফিটিংস বাজার

ভারত-পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য উদ্বেগের: অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান

আজ রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির প্রশ্নোত্তরে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 03:25 pm
Last modified: 26 April, 2025, 03:27 pm
অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। স্কেচ: টিবিএস

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, ভারত-পাকিস্তানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য ভালো নয়। তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও উদ্বেগের। কেননা, পারমাণবিক শক্তিধর দেশগুলোর সংঘাত কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।

আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান বলেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছেন, তবে এই উত্তেজনা সে প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও আলোচনার মাধ্যমে সংকট এড়ানো যাবে।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য আমদানি করে, তবে রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। ভারতের বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। সে দেশে এক বিলিয়ন ডলার রপ্তানিতে ৪০ বছর লেগেছিল, পরবর্তী সাত বছরে তা বেড়ে দুই বিলিয়ন ডলার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি সামরিক খাতে বেশি মনোযোগ দেয়, তাহলে তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে।'

বিনিয়োগ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, 'বিনিয়োগের প্রতিশ্রুতি শেষ কথা নয়; সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, তা বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।'

'সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করেছে'—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের ভূমিকায় থাকা ইডেন কলেজের দল বিজয়ী হয়। সরকারি দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা কলেজের দল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Related Topics

টপ নিউজ

অধ্যাপক মোস্তাফিজুর রহমান / ভারত-পাকিস্তান উত্তেজনা / ব্যবসা-বাণিজ্য / উদ্বেগ / সেন্টার ফর পলিসি ডায়ালগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ইরান যুদ্ধে কাঁচামাল সরবরাহ ব্যাহত, অস্থির প্লাস্টিক ও জিআই ফিটিংস বাজার

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net