Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পুতিন-উইটকফ বৈঠকের আগে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক

সিএনএন
25 April, 2025, 06:05 pm
Last modified: 25 April, 2025, 06:17 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

পুতিন-উইটকফ বৈঠকের আগে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ফক্সভাগেন গল্ফ মডেলের একটি গাড়িতে বিস্ফোরণে জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন অপারেশনস ডিরেক্টরেট অব জেনারেল স্টাফ-এর উপপ্রধান ছিলেন।
সিএনএন
25 April, 2025, 06:05 pm
Last modified: 25 April, 2025, 06:17 pm
শুক্রবার মস্কোর পূর্বাঞ্চলীয় বালাশিখা শহরে এক গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত হন। রয়টার্স

রাশিয়ার বালাশিখা শহরে এক গাড়িবোমা হামলায় দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ফক্সভাগেন গল্ফ মডেলের একটি গাড়িতে বিস্ফোরণে জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর মেইন অপারেশনস ডিরেক্টরেট অব জেনারেল স্টাফ-এর উপপ্রধান ছিলেন।

এ বিস্ফোরণের খবর পাওয়া গেল এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কোয় অবস্থান করছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, শুক্রবার বিকেলে ক্রেমলিনে পুতিন উইটকফকে স্বাগত জানান। এ সময় মার্কিন দূত রাশিয়ার জ্যেষ্ঠ আলোচক কিরিল দিমিত্রিভের সঙ্গেও সাক্ষাৎ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর  এটি উইটকফের চতুর্থ সফর এবং চলতি মাসে দ্বিতীয় সফর।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়।

বালাশিখা মস্কো শহর থেকে ২০ মাইলেরও কম দূরে পূর্ব দিকে অবস্থিত।

'ঘরে তৈরি' বিস্ফোরক ডিভাইস

ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, বালাশিখায় বিস্ফোরণের ঘটনায় এটি একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

তারা আরও জানায়, ফরেনসিক বিশেষজ্ঞ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি তদন্তকারী দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে।

জরুরি পরিষেবা সংস্থার বরাতে তাস জানিয়েছে, শহরের একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিভাইসটি ছিল 'ঘরে তৈরি'।

শুক্রবারের এ বিস্ফোরণের ঘটনাটি মস্কোর বাণিজ্যিক এলাকায় একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দুই দিন পর ঘটল।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / গাড়িবোমা বিস্ফোরণ / স্টিভ উইটকফ / ভ্লাদিমি র পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net