Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সক্রিয় হতে হবে: বিজিবিকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
05 December, 2020, 05:05 pm
Last modified: 05 December, 2020, 05:06 pm

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • বিএনপি ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল হবে: তারেক রহমান
  • নির্বাচন ও গণভোট: দেশজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
  • জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
  • আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সক্রিয় হতে হবে: বিজিবিকে প্রধানমন্ত্রী

বিজিবির সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে মনোবল, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতা- বাহিনীর এই প্রধান চারটি নীতি আন্তরিকতা এবং সততার সাথে সম্পাদন করারও আহ্বান জানান শেখ হাসিনা।
ইউএনবি
05 December, 2020, 05:05 pm
Last modified: 05 December, 2020, 05:06 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান বন্ধ করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'নিজের দেশ ও জনগণকে ভালোবেসে মানুষের জন্য আপনাদের কাজ করতে হবে।'

বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

দেশ ও জাতির প্রতি সেবার মানসিকতা নিয়ে বিজিবি সদস্যদের যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।

যেকোনো বাহিনীর জন্য শৃঙ্খলাই সবচেয়ে জরুরি উপাদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এটি সর্বদা মনে রাখতে হবে, যেকোনো বাহিনীর জন্য শৃঙ্খলা সবচেয়ে বেশি প্রয়োজন, সবারই এ বিষয়টি বিবেচনায় রেখে চলতে হবে।'

তিনি আরও বলেন, একটি আদর্শ গ্রহণ করে দেশ স্বাধীন হয়েছে এবং সকলকে সেই আদর্শ বজায় রাখতে হবে।

এছাড়া সিনিয়রদের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং জুনিয়রদের প্রতি সহানুভূতি নিয়ে কাজ করার পাশাপাশি দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের নির্ভীক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'সবাইকে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে দেশ আরও উন্নত হয়।'

বিজিবির সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে মনোবল, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতা- বাহিনীর এই প্রধান চারটি নীতি আন্তরিকতা এবং সততার সাথে সম্পাদন করারও আহ্বান জানান শেখ হাসিনা।

সীমান্ত সুরক্ষায় আরও সক্রিয় এবং দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে বিজিবির নতুন সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময়, সার্বভৌমত্ব রক্ষাসহ চোরাচালান বন্ধে বিজিবিকে আরও জোরালোভাবে কাজ করার তাগিদ দেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার বিজিবিকে আধুনিকীকরণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ও আধুনিক বাহিনী হিসাবে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

'সেজন্য আমরা বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ গ্রহণ করেছি,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'সম্প্রতি আমরা বিজিবিকে ত্রিমাত্রিক শক্তিতে পরিণত করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশে তার দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেছে।'

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে আরও ১৫ হাজার বিজিবি সেনা নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার অংশ হিসাবে অত্যাধুনিক বিভিন্ন সরঞ্জাম, এটিভি এবং আধুনিক এপিসি, হেলিকপ্টার, যানবাহন স্ক্যানার এবং নতুন বিওপি ও বিএসপি স্থাপনের পাশাপাশি স্পিড বোট অন্তর্ভুক্ত করা হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার এবং মারাত্মক এ রোগ থেকে নিরাপদ থাকতে সকল স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানান।

দেশের মানুষকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা করতে কোভিড ভ্যাকসিন ক্রয়ের জন্য অগ্রিম অর্থ প্রদানসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, 'ঐতিহাসিকভাবে আজকের দিনটি বর্ডার গার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে ৪৬ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিডিআরের তৃতীয় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেছিলেন।'

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • বিএনপি ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল হবে: তারেক রহমান
  • নির্বাচন ও গণভোট: দেশজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
  • জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
  • আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net