Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
সম্রাট গ্রেফতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে: র‌্যাব ডিজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2019, 04:25 pm
Last modified: 06 October, 2019, 06:14 pm

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  • প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি; হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

সম্রাট গ্রেফতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে: র‌্যাব ডিজি

র‌্যাবের আরও দুটি টিম সম্রাটের ধানমণ্ডি অফিস ও তার ভাইয়ের শান্তিনগরের বাসায় অভিযান চালাচ্ছে...
টিবিএস রিপোর্ট
06 October, 2019, 04:25 pm
Last modified: 06 October, 2019, 06:14 pm
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাটকে গ্রেফতারের কথা জানালেন র‌্যাবের ডিজি বেনজির আহমেদ

রাজধানীতে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসা চালানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি বেনজির আহমেদ আজ র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

বেনজির আহমেদ জানালেন,“ক্যাসিনো ব্যবসায়ের সঙ্গে তার জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। দেশব্যাপী ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুদিন পর তিনি গা-ঢাকা দেন। তাকে গ্রেফতার করতে সময় লেগেছে, কারণ তিনি একেক সময় একেক কৌশল নিতেন।”

এলিট ফোর্সের সদস্যরা আজ ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেন। ওই সহযোগী আরমানই সম্রাটের অবৈধ ব্যবসার দেখাশুনা করতেন। 

পুলিশ সূ্ত্রের খবর, সম্রাট দেশে ছেড়ে পালাতে চাইছিলেন। তাই তিনি চৌদ্দগ্রাম সীমান্তের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। 

ভবনের তৃতীয় তলায় সম্রাটের কার্যালয়ে তল্লাশি চালান র‌্যাব-১ সদস্যরা

গ্রেফতারের পর তাকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। 

ওদিকে, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন-কাশেমের নেতৃত্বে র‌্যাব-১-এর একটি টিম দুপুরে সম্রাটের কাকরাইলের অফিসটি ঘিরে ফেলেন। ‘ভুঁইয়া ম্যানশন’ নামের এ ভবনে তারা পৌঁছান দুপুর ১টা বেজে দশ মিনিটে। আধা ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভবনের তৃতীয় তলায় সম্রাটের কার্যালয়ে তল্লাশি চালান তারা। 

অভিযানের সময় সম্রাটকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত দেখা যায়।

আশিক বিল্লাহের নেতৃত্বে র‌্যাব- ২-এর আরেকটি টিম বিকেলের দিকে সম্রাটের মহাখালী ডিওএইচএসের বাসায় অভিযান শুরু করেছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের আরও দুটি টিম সম্রাটের ধানমণ্ডি অফিস ও তার ভাইয়ের শান্তিনগরের বাসায় অভিযান চালাচ্ছে। 
 
সম্রাটকে বিকালে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমান ছিলেন সহ-সভাপতি। দুজনকে গ্রেফতারের পর আজ দুপুরে  ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি থেকে তাদের বহিষ্কার করা হয়।

Related Topics

টপ নিউজ

র‌্যাব ডিজি / বেনজির আহমেদ / ক্যাসিনোবিরোধী অভিযান / ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট / যুবলীগ নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট
  • দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  • প্যারোলে ৪ ঘণ্টার মুক্তি; হাতকড়া পরে মায়ের জানাজায় যুবলীগ নেতা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net