Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
দ্রুতই চেনা ছন্দে ফিরবেন সাকিব, আশা সুজনের

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2020, 08:00 pm
Last modified: 03 December, 2020, 08:06 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

দ্রুতই চেনা ছন্দে ফিরবেন সাকিব, আশা সুজনের

জেমকন খুলনার হয়ে চার ম্যাচে বল হাতে পারফর্ম করলেও ব্যাট হাতে অনুজ্জ্বল থেকে গেছেন সাকিব আল হাসান। বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান চার ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। এখন পর্যন্ত তার সর্বোচ্চ রানের ইনিংস ১৫।
টিবিএস রিপোর্ট
03 December, 2020, 08:00 pm
Last modified: 03 December, 2020, 08:06 pm

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরেছেন সাকিব আল হাসান। জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তবে আগের সেই সাকিবের দেখা মেলেনি। বল হাতে পারফর্ম করলেও ব্যাট হাতে অনুজ্জ্বল থেকে গেছেন তিনি। 

বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান চার ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। এখন পর্যন্ত তার সর্বোচ্চ রানের ইনিংস ১৫। টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক সামনে রেখে মাঠের লড়াইয়ে ফিরেছেন সাকিব। এই মাইলফলক ছুঁতে তিন ম্যাচ লেগেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সব মিলিয়ে চার ম্যাচ পরও পুরনো সাকিবের দেখা না মেলায় প্রশ্ন উঠছে, কোথায় হারালেন সেই সাকিব।

সাকিব বলেই এমন প্রশ্ন। কারণ সাকিব মানেই পারফরম্যান্স। হোক সেটা বল হাতে কিংবা ব্যাট হাতে। তার অতীত রেকর্ড সেই সাক্ষ্যই দেয়। এ কারণেই কেউ কেউ বলে উঠছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-বলে যার রাজত্ব, সে কিনা ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে খুঁজে ফিরছেন!

ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব বল হাতেও নিজের সেরা ছন্দ পাননি। কম খরুচে থাকলেও চার ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট। এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকার কারণেই এমন হচ্ছে, এটা জানার পরও সাকিব বলেই তার থেকে সেরা পারফরম্যান্সের আশায় ক্রিকেটভক্তরা। 

কবে দেখা মিলবে সেই সাকিবের? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদের বিশ্বাস, দ্রুতই চেনা ছন্দে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলন শেষে সাকিব প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, 'সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরলো। সাকিব তো সাকিবই, নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনও ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। বল হাতে ওর যেটা স্বভাবসুলভ, সেটা করছে। প্রতি ম্যাচেই ভালো বোলিং করছে।'

'ব্যাট হাতে ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়। সে সারা বছরেরই পারফর্মার সত্যি কথা বলতে গেলে। সে ফিরে আসবে, হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে সমন্বয়ের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে দ্রুতই ফিরে আসবে।'

জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে কিছু না জানানোয় গত বছরের ২৮ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। চোট আর ছুটি নেওয়া ছাড়া কখনও বাংলাদেশ দলের বাইরে থাকতে হয়নি সাকিবকে। কিন্তু গত বছরের ২৯ অক্টোবর থেবে ৩৬৫টা দিন ক্রিকেটবিহীন কেটেছে বাংলাদেশ প্রাণ ভোমরার।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / খালেদ মাহমুদ সুজন / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net