Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:40 pm
Last modified: 16 April, 2025, 09:41 pm

Related News

  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: বিএনপি

বুধবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:40 pm
Last modified: 16 April, 2025, 09:41 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

এ বছরের ডিসেম্বরের আগেও আগামী জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে।'

বুধবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'তাছাড়া জুলাই সনদে সই করা সময়ের ব্যাপার না। তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।'

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আমরাও সেটাই বলেছি।'

খসরু এই মন্তব্যগুলো করেন তখন, যখন তাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা 'আগামী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বক্তব্যে সন্তুষ্ট নয়-বলে করা মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে আজকের বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট না।

এদিকে গুলশানে যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশন নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের বিষয়ে খসরু বলেন, দুই পক্ষ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, 'শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুল্ক সহনীয় পর্যায়ে রাখতে বলেছি। অন্যথায় বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, 'সবারই জানতে আগ্রহ, নির্বাচন কবে হবে। এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বলেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া সহজ।'

তিনি আরও বলেন, তারা আমাদের অর্থনৈতিক নীতিমালার বিষয়েও জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের সময়েই সবচেয়ে ভালো অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়িত হয়েছে। এসব সংস্কার অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে। তারা এতে একমত হয়েছেন।

এদিকে প্রশাসন অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষে কাজ করছে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খসরু কোনো জবাব দিতে রাজি হননি।

নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ সাংবাদিকদের বলেন, 'আমরা দেখছি প্রশাসন বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ নিয়েছে। মাঠ পর্যায়ে চলমান চাঁদাবাজির বিষয়েও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এমন প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / ডিসেম্বর / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net