Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
আশুলিয়ায় সড়কে লরির উপর খুলে পড়ে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের শাটার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 10:00 am
Last modified: 16 April, 2025, 10:27 am

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • গ্যাস সংকটে আশুলিয়ার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
  • ব্যবসায়িক মন্দায় আশুলিয়ার এক পোশাক কারখানার ৫৬৫ শ্রমিক ছাঁটাই

আশুলিয়ায় সড়কে লরির উপর খুলে পড়ে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের শাটার

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইলমুখী সড়কে এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 10:00 am
Last modified: 16 April, 2025, 10:27 am
সড়কে লরির উপর খুলে পড়েছে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের শাটার। ছবিছ টিবিএস

ঢাকার আশুলিয়ায় একটি কন্টেইনারবাহী লরির উপর নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গার্ডারের পিআর ক্যাপের শাটার খুলে পড়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইলমুখী সড়কে এই ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাটার খুলে পড়ায় সড়কে যান চলাচল কিছুটা ধীরগতির রয়েছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম।

তিনি জানান, লরিটি অনেকটা সড়কের মাঝামাঝি অবস্থানে রয়েছে, যার কারণে উভয় সড়কেই যান চলাচল কিছুটা ধীর রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। লরিটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, মূলত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শাটারটির পাইপে, যেটির উপর শাটারটি ভর করে থাকে, ধাক্কা দেওয়ায় এই ঘটনা ঘটেছে।

যদিও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে কোনো গাড়ির ধাক্কা দেওয়ার মতো কোনো আলামত তারা দেখেননি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাতে বলিভদ্র এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে এবং পরবর্তীতে শাটারের পাইপে আঘাত করলে শাটারটির একটি অংশ খুলে গাড়িটির উপর পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, মূলত বলিভদ্র এলাকায় গার্ডার যেই অংশের উপর থাকে, পিআর ক্যাপ, ঈদের আগে সেটির ঢালাই হয়েছে। শাটার করে ঢালাই দেওয়া হয় এবং পরে সেটি খুলে নেওয়া হয়। এটি খুলতে প্রায় দুদিন সময় লাগে। এটি খোলার কাজ চলছিল। এটি আজ আংশিক খোলা হয়েছে এবং বাকি অংশ আগামীকাল খোলার কথা ছিল। কিন্তু এর মধ্যে আজ এই ঘটনা ঘটেছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর আব্দুস সালাম বলেন, ওই জায়গার (ঘটনাস্থল) পিলারটি টিন দিয়ে ঘেরা। কোনো গাড়ি ধাক্কা দিলে টিনের ঘেরা অংশটিতে আগে ধাক্কা দেওয়ার কথা। প্রাথমিকভাবে তেমন কিছু আমাদের চোখে পড়েনি। টিন অক্ষত থাকায় গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / এক্সপ্রেসওয়ে / শাটার / খুলে পড়েছে / সড়কে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • গ্যাস সংকটে আশুলিয়ার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
  • ব্যবসায়িক মন্দায় আশুলিয়ার এক পোশাক কারখানার ৫৬৫ শ্রমিক ছাঁটাই

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net