Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
কর বহির্ভূত অর্থ সাদা করেছেন ৩,৩৫৮ জন

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
01 December, 2020, 05:50 pm
Last modified: 04 January, 2021, 04:58 pm

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

কর বহির্ভূত অর্থ সাদা করেছেন ৩,৩৫৮ জন

এ বাবদ জাতীয় রাজস্ব বোর্ড আদায় করেছে ৪শ’ কোটি টাকার বেশি কর।  
আব্বাস উদ্দিন নয়ন
01 December, 2020, 05:50 pm
Last modified: 04 January, 2021, 04:58 pm

মহামারির কারণে দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করার উদ্দেশ্যে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ বাড়ানো হয়। সুবিধাটি কাজে লাগিয়ে গত ২৯ নভেম্বর নাগাদ ৩,৩৫৮ জন তাদের কালো টাকা সাদা করিয়েছেন। 

ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করেছে ৪০০ কোটি টাকার বেশি কর। কিন্তু, কী পরিমাণ কর বহির্ভূত অর্থ বিনিয়োগ করা হয়েছে সংক্রান্ত তথ্য সংস্থার কাছে নেই। 

বিশেষজ্ঞরা বলছেন, যে টাকা সাদা করা হয়েছে তার পরিমাণ খুবই কম। তাছাড়া হাতেগোণা কিছু মধ্যবিত্ত তাদের কর বহির্ভূত আয় পুঁজিবাজার আর আবাসন খাতে বিনিয়োগ করেছে। 

বড় মাছেরা অপ্রদর্শিত আয় বৈধ করার এই সুযোগ গ্রহণ করেনি বলেই তারা জানাচ্ছেন। 

নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ''আগে থেকেই আমরা এই অনুমান করেছিলাম। কারণ, আমাদের জানাই ছিল সামান্য পরিমাণ কালো টাকাই বিনিয়োগ করা হবে।'' 

ধনীরা কালো টাকা সাদা করার সুযোগ নিচ্ছেন না, বলেই তিনি যোগ করেন। 

কালো টাকা বৈধ করার জন্য এই সুযোগটি নিরর্থক হয়ে উঠেছে, যা শেষ পর্যন্ত ভালো করদাতাকে কর প্রদান থেকে নিরুৎসাহিত করবে।

চলতি বছরের ১ জুলাই থেকে সরকার ১০ শতাংশ কর দিলেই পুঁজিবাজার, সঞ্চয়পত্র, বন্ড ও অন্যান্য সিক্যুইরিটি-সহ ব্যাংকে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ দেয়। 

এছাড়া, গোপন অস্থাবর সম্পত্তির স্থান ও দরের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণে কর দিয়েও তা বৈধ করার সুযোগ রাখা হয়।  

এনবিআর সূত্রগুলো জানায়, চলতি বছর প্রায় ১৩৮জন তাদের কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সাদা করেছেন। অন্যদিকে ৩,২২০জন আবাসন ও অন্যান্য খাতে বিনিয়োগ করেছেন। 

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সরকারই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, কিন্তু উদ্যোগগুলির বেশিরভাগই ধনী কালো টাকার মালিকদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়।

এনবিআর সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে সাড়ে ৪শ' কোটি টাকা সম-পরিমাণ অপ্রদর্শিত অর্থ সাদা করা হয়। কিন্তু, তারপর থেকে এই ব্যাপারে কোনো তথ্য রাখা হয়নি।    

তবে এনবিআর জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৯ হাজার কোটি টাকা সাদা করা হয়। আর ১৯৭২ সাল থেকে ২০১৬ সাল নাগাদ ৪৪ বছরে এভাবে মোট ১৩,৩৭২ কোটি টাকা সাদা করা হয়েছে। এই প্রক্রিয়ায় সরকারের আয় হয় ১,৪৫৪ কোটি টাকা।  

দেশে বর্তমানে কী পরিমাণ কালো টাকা আছে তার কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যানও নেই। এর আগে ২০১০ সালে অবশ্য অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এর পরিমাণ দেশের মোট জিডিপির ৩৭ শতাংশ বলে জানানো হয়।

এই অর্থের সিংহভাগই চলে যেতে পারে দেশের বাইরে। এমন কথাই জানাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশিত প্রতিবেদন। সংস্থাটির মতে, ২০০৫ থেকে ২০১৫ সাল নাগাদ শুধু দশ বছরেই দেশ থেকে পাচার হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার কোটি টাকার বেশি। তাদের অনুমান প্রতিবছর এদেশ থেকে পাচার হচ্ছে ৫০ হাজার কোটি টাকা। 

বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের ২০১৮ সালে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের অর্থনীতিতে বার্ষিক ৫-৭ লক্ষ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ লেনদেন করা হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

অপ্রদর্শিত আয় / এনবিআর / কালো টাকা পাচার / কর আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net