Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
ঢাকার রাস্তায় ‘মার্চ ফর গাজা’, থমকে গেছে নগরীর যান চলাচল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2025, 06:30 pm
Last modified: 12 April, 2025, 07:59 pm

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে জড়িত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের বৈশ্বিক আহ্বান ফিলিস্তিনের
  • জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দিচ্ছেন ইউটিউব তারকা মিস র‍্যাচেল

ঢাকার রাস্তায় ‘মার্চ ফর গাজা’, থমকে গেছে নগরীর যান চলাচল

যানজটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার সারওয়ার হোসেন বলেন,‘যদিও সমাবেশ ইতোমধ্যে শেষ হয়েছে, তবে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগতে পারে।’
টিবিএস রিপোর্ট
12 April, 2025, 06:30 pm
Last modified: 12 April, 2025, 07:59 pm
বাংলামোটর-শাহবাগ রাস্তায় 'মার্চ ফর গাজা' সমাবেশে আসা জনতার ঢল। ছবি: টিবিএস

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে মানুষের ঢল নামায় শহরের যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

দুপুর ৩টার পর থেকে শহরের বিভিন্ন মোড়ে যানজট শুরু হয়। এতে করে রাস্তায় এবং ফ্লাইওভারে বাস, অ্যাম্বুলেন্সসহ নানা যানবাহন আটকে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে শহরের ট্রাফিক ব্যবস্থা প্রায় সম্পূর্ণ অচল হয়ে গেছে।

তিনি বলেন, 'সকালে আমরা জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই রাস্তাগুলিও বন্ধ হয়ে যায়। এখন আমাদের চিন্তা হচ্ছে, কর্মসূচি শেষে এত মানুষ কীভাবে বের হবে।'

রাস্তায় যানজটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার সারওয়ার হোসেন বলেন, 'সমাবেশের কারণে রমনা, মতিঝিল এবং তেজগাঁও এলাকায় যান চলাচল স্বাভাবিকের তুলনায় ধীরগতির ছিল। তবে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে। রাজধানীর অন্যান্য এলাকাতেও যান চলাচল ছিল ধীরগতির।'

তিনি আরও বলেন, 'যদিও সমাবেশ ইতোমধ্যে শেষ হয়েছে, তবে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘণ্টা সময় লাগতে পারে।'

বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ প্রায় সব রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় ও ছাত্র সংগঠন এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ফলে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে।

উদ্যান সংলগ্ন এলাকা—রমনা পার্ক, মৎস্য ভবন, হাইকোর্টের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, শাহবাগ, কাটাবন ও বাংলামোটর—এ মানুষের ভিড় উপচে পড়ে। এসব এলাকায় রিকশাসহ কোনো যানবাহনের চলাচল চোখে পড়েনি।

দুপুরের মধ্যেই উদ্যানে মানুষের ভিড় বেড়ে গেলে সমাবেশের প্রধান মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়—'সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ, যেখানে আছেন সেখানেই বসে পড়ুন।' এরপর উদ্যানের দিকে যাওয়া মিছিলগুলো থেমে যায়।

বিকেল ২টা ৩০ মিনিট নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, নিউ মার্কেট মোড়, আজিমপুর বাসস্ট্যান্ড, বুয়েট এলাকা, চাঁনখারপুল, গুলিস্তান, পল্টন মোড়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, জিরো পয়েন্ট, ফকিরাপুল, নয়া পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, ফার্মগেট, কারওয়ান বাজার মোড় এবং সায়েন্স ল্যাব এলাকাতেও প্রচণ্ড ভিড় দেখা যায়।

এসব এলাকায়ও যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

জনভোগান্তির চিত্র তুলে ধরে মালিবাগ থেকে বাংলামোটরে যাওয়ার পথে নিলিমা ফারিস বলেন, 'আমি পুরো পথ হেঁটেই এসেছি। রাস্তায় এত মানুষ ছিল যে চলাচলের কোনো সুযোগই ছিল না।'
 

Related Topics

টপ নিউজ

মার্চ ফর গাজা / ফিলিস্তিন / যানজট / সোহরাওয়ার্দী উদ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে জড়িত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের বৈশ্বিক আহ্বান ফিলিস্তিনের
  • জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দিচ্ছেন ইউটিউব তারকা মিস র‍্যাচেল

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net