Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
নাম পরিবর্তন করছি না; পুরোনো নাম-ঐতিহ্যে ফেরত যাচ্ছি: নববর্ষের শোভাযাত্রা নিয়ে ঢাবি উপাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2025, 03:55 pm
Last modified: 11 April, 2025, 04:01 pm

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

নাম পরিবর্তন করছি না; পুরোনো নাম-ঐতিহ্যে ফেরত যাচ্ছি: নববর্ষের শোভাযাত্রা নিয়ে ঢাবি উপাচার্য

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার নতুন নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এর আগে এই শোভাযাত্রার নাম ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’।
টিবিএস রিপোর্ট
11 April, 2025, 03:55 pm
Last modified: 11 April, 2025, 04:01 pm
অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ফাইল ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, 'আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।'

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাংলা নববর্ষ–১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার নতুন নাম হবে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। এর আগে এই শোভাযাত্রার নাম ছিল 'মঙ্গল শোভাযাত্রা'।

এ প্রসঙ্গে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এই শোভাযাত্রা করার পেছনে দুটি বার্তা রয়েছে। প্রথমটি হলো রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারীব্যবস্থার অবসানের আহ্বান। আর দ্বিতীয় বার্তাটি হলো, ঐক্য ও সম্প্রীতির ডাক।

তিনি জানান, এই শোভাযাত্রার মাধ্যমে তাঁরা এ দুটি বার্তাকে একসঙ্গে তুলে ধরতে চান।

প্রসঙ্গত, চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে। শুরুতে এই শোভাযাত্রার নাম ছিল 'আনন্দ শোভাযাত্রা'।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে এর নাম রাখা হয় 'মঙ্গল শোভাযাত্রা'।

২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
 

Related Topics

টপ নিউজ

ঢাবি উপাচার্য / অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান / মঙ্গল শোভাযাত্রা / আনন্দ শোভাযাত্রা / পহেলা বৈশাখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net