Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী: বিডা চেয়ারম্যান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 09:40 pm
Last modified: 09 April, 2025, 10:24 pm

Related News

  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 

আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী: বিডা চেয়ারম্যান 

তিনি বলেছেন, চীনের বাণিজ্যসচিব আমাকে চিঠি দিয়েছেন। তিনি আগামী মাসে তাদের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 09:40 pm
Last modified: 09 April, 2025, 10:24 pm
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ফাইল ছবি/সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

আজ বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেছেন, চীনের বাণিজ্যসচিব আমাকে চিঠি দিয়েছেন। তিনি আগামী মাসে তাদের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন।ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। ওনারা চান আমরা যাতে আজকের মতো সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাই। তাদের সাপোর্ট দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। 

তিনি আরও বলেন, এই ইনভেস্টমেন্ট সামিটের মূল উদ্দেশ্য- বাংলাদেশ সম্পর্কে যে নেগেটিভ ন্যারেটিভ এতদিন ধরে হয়ে আছে, সেটার পজিটিভ টার্ন করানো। আজ জার্মান টিমের সঙ্গে বসেছি। তাদের টিমের ৮০ থেকে ৯০ শতাংশ সদস্যই প্রথমবার বাংলাদেশে এসেছেন। তাদের কাছে জানতে চেয়েছি জার্মান বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য আমাদের আরও কি করা উচিত। 

এরই মধ্যে চীনের হানডা কোম্পানির সঙ্গে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। 

তিনি আরও জানান, সম্মেলনে যে ব্যবসায়ীরা এসেছেন, তারা শ্রমঘন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তারা টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতের পাশাপাশি বাংলাদেশের কনজ্যুমার মার্কেট ধরার জন্য বিনিয়োগ করতে চান।

এক প্রশ্নের জবাবে চৌধুরী আশিক বলেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। নীতিগতভাবে আমরা মনে করি প্রযুক্তিগত উন্নয়নের জন্য মিলিটারিতে কিছু ট্রান্সপ্ল্যান্ট করা দরকার।  

তিনি আরও বলেন, আমাদের ট্যাংক বানাতে হবে না, আমাদের স্পেসশিপ, ফাইটার জেট বানানোর দরকার নেই। আমরা সীমিত আকারে অ্যাডভান্স রেডিও, ট্যাংকের এক্সেল, স্মল বুলেট ও স্মল আর্মস ইত্যাদি বানাতে পারি। এগুলোরও কিন্তু অনেক চাহিদা। 

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আমরা সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে কাজ করছি। আমাদের একটি বড় ইনিশিয়েটিভ হলো বাইরে থেকে এমন বিনিয়োগকারী খুঁজে বের করা, যারা টেকনোলোজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। আমরা ওনাদের কাছ থেকে কেনার ওয়াদা করব, পাশাপাশি তাদের রপ্তানি করার সুযোগ দেব। ইকোনোমিক জোনের মতো একটি মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে কিছু অফার করব।

তিনি বলেন, তবে এটা দীর্ঘ পথ। একটি মিলিটারি অর্থনৈতিক অঞ্চল করতে হলে সেখানে নীতি তৈরী করতে হবে। সিকিউরিটি পলিসি, ডিজিটাল ডেটা পলিসি,  আইটি অধিকারসহ এ ধরনের অনেক বিষয় আছে, সেগুলো সমাধান করে আমাদের এগোতে হবে। এগুলো নিয়ে কাজ শুরু হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

বিনিয়োগ / বিডা / সম্মেলন / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net