Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় স্প্যানিশ পোশাক কোম্পানি ইন্ডিটেক্স

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 09:20 pm
Last modified: 09 April, 2025, 09:25 pm

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় স্প্যানিশ পোশাক কোম্পানি ইন্ডিটেক্স

বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের সম্প্রসারণ এবং বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিটেক্সের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 09:20 pm
Last modified: 09 April, 2025, 09:25 pm
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মেসেইরাস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন স্পেনের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মেসেইরাস।

বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তনশীল পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের সম্প্রসারণ এবং বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিটেক্সের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইন্ডিটেক্সের সিইও বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে এটিকে 'অত্যন্ত অনুপ্রেরণামূলক' বলে বর্ণনা করেন।

ইন্ডিটেক্স বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট ফ্যাশন গ্রুপ, যার মালিকানায় রয়েছে জারা, বারশকা এবং মিসিমো ডাট এর মতো ব্র্যান্ড। 

মেসেইরাস বাংলাদেশকে ইন্ডিটেক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরেন এবং এই দেশের সঙ্গে তার প্রতিষ্ঠানের অংশীদারিত্ব আরও গভীর করার পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, 'আমাদের মধ্যে খুব শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে আরও জোরদার করতে চাই।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সোরসিংয়ের জন্য খুবই ব্যবসা-বান্ধব।'

বৈশ্বিক বাণিজ্যের জটিলতা এবং বাংলাদেশের মতো দেশগুলোতে এর প্রভাবের কথা উল্লেখ করে ইন্ডিটেক্সের সিইও বলেন, বাংলাদেশ উদীয়মান বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত প্রেক্ষাপট থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশের বেশ কয়েকটি কারখানা পরিদর্শন শেষে মেসেইরাস দেশে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি ঘোষণা দেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে স্বাক্ষরিত একটি নতুন চুক্তির মাধ্যমে ইন্ডিটেক্স বাংলাদেশের পোশাক কারখানার অন্তত ৫০ জন নারী কর্মীর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহন করবে।

মেসেইরাস আরও জানান, ইন্ডিটেক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি নিয়ে 'ইন্ডিটেক্স চেয়ার' প্রতিষ্ঠা করেছে। 

এসময় প্রধান উপদেষ্টা কোম্পানিটির সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের প্রশংসা করেন।

তিনি স্পেনে কাটানো সময় এবং স্পেনের সাবেক রানী সোফিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন।

তিনি ইন্ডিটেক্সের প্রতি বাংলাদেশের পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত কোম্পানির কর্মকর্তারা জানান, ইন্ডিটেক্স শিগগিরই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার শিপিং কার্গো পরিবহন শুরু করবে।

Related Topics

টপ নিউজ

স্পেন / ইনডিটেক্স / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়
  • বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে স্পেন
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net