Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
কুড়িগ্রামে দুধকুমারের ভাঙনে বাড়িঘর বিলীন

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
04 October, 2019, 02:40 pm
Last modified: 04 October, 2019, 02:47 pm

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

কুড়িগ্রামে দুধকুমারের ভাঙনে বাড়িঘর বিলীন

গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, তাঁর বসত ভিটা বিলীন হয়েছে নদী-ভাঙনে। গত তিনদিনে তাঁর মতো ৬০ থেকে ৭০টি পরিবার গৃহহীন হয়েছে...
ইউএনবি রিপোর্ট
04 October, 2019, 02:40 pm
Last modified: 04 October, 2019, 02:47 pm
ছবি: ইউএনবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদ ক্রমেই আগ্রাসী হয়ে উঠেছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন।

সরেজমিন ঘুরে দেখা যায়, গত দু’সপ্তাহের অব্যাহত ভাঙনে উপজেলার পাইকের ছড়া, চর ভুরুঙ্গামারী ও সোনাহাট ইউনিয়নের প্রায় দুই শতাধিক বাড়িঘর, গাছপালা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে সোনাহাট ইউনিয়নের ছড়া গ্রামে চৌধুরী বাজার সংযোগ পাকা রাস্তাটিও। 

ওদিকে, উপজেলার চর ভুরুঙ্গামারী  ইউনিয়নের ইসলামপুর গ্রামে যাওয়ার একমাত্র বাঁধটির অধিকাংশ এখন দুধকুমারের করালগ্রাসে বিলীন। ভাঙনের মুখে পড়েছে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠ।

গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, তাঁর বসত ভিটা বিলীন হয়েছে নদী-ভাঙনে। গত তিনদিনে তাঁর মতো ৬০ থেকে ৭০টি পরিবার গৃহহীন হয়েছে। গ্রামবাসীদের অনেকে রাস্তা, বাঁধ কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ বাস করছেন খোলা আকাশের নিচে।

এলাকাবাসী জানান, দুধকুমারের ভাঙনে প্রতি বছর এভাবে শত শত পরিবার বসতভিটা, আবাদি জমি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। কিন্তু বিপুলসংখ্যক গৃহহীন পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন না কেউ।

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, নদী-ভাঙনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশ কিছু ব্যবস্থা গ্রহণের কথা জানান। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ মেট্রিক টন (জিআর) চাল দেওয়া হয়েছে। একই সঙ্গে নদী-ভাঙন প্রতিরোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ৫ হাজার ৫শ’ জিও ব্যাগ ভাঙন-কবলিত এলাকায় ফেলে দেওয়া হয়েছে। 

এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে ব্লক দিয়ে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

নদীভাঙন / দুধকুমার নদ / কুড়িগ্রাম / ভুরুঙ্গামারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে; ব্যারেজের ৪৪ গেট খোলা, বন্যার শঙ্কা
  • কুড়িগ্রামে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
  • কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net