Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বাংলাদেশের অর্থনীতি আইএমএফের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 02:35 pm
Last modified: 06 April, 2025, 02:45 pm

Related News

  • আইএমএফ প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ
  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল

বাংলাদেশের অর্থনীতি আইএমএফের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে: অর্থ উপদেষ্টা

তবে বাংলাদেশের রাজস্ব আদায়ের হার, খেলাপি ঋণ আদায় এবং একক বিনিময় হার বাস্তবায়ন নিয়ে সংস্থাটির উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 02:35 pm
Last modified: 06 April, 2025, 02:45 pm
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব সংগ্রহ, খেলাপি ঋণ আদায় এবং বিনিময় হার বাজারে ছেড়ে দেওয়ার মতো নানা ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে 'গুড ইনটেনশন' বা সদিচ্ছার প্রমাণ দিয়েছে। এখন আইএমএফ কী করে, সেটাই দেখার বিষয়।

রোববার সকালে সচিবালয়ে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ টাকা দেবে কি না, সেটা তাদের ব্যাপার। তবে আমরা আমাদের যা করণীয়, তা করছি।

তিনি জানান, বৈঠকে আইএমএফ বাংলাদেশের রাজস্ব আদায়ের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, দেশে লাখ লাখ মানুষ আয়কর রিটার্ন দিচ্ছে শূন্য দেখিয়ে। বর্তমানে বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭ দশমিক ৫ শতাংশ, যেখানে নেপালের ১২ থেকে ১৩ শতাংশ এবং ভারতের ১৭ থেকে ১৮ শতাংশ। এই বাস্তবতা ব্যাখ্যা করে আইএমএফকে জানানো হয়েছে, এই পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

এছাড়া খেলাপি ঋণ আদায় এবং একক বিনিময় হার বাস্তবায়ন নিয়েও সংস্থাটির উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতি আইএমএফের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে। তবে সংস্থাটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির প্রয়োজনীয়তা, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বাজেট ঘাটতি কমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের পৃথক আলোচনা হবে। এরপর আগামী ১৯ এপ্রিল তিনি ওয়াশিংটনে আইএমএফের বসন্ত সভায় অংশ নেবেন, যেখানে এসব বিষয় আরও বিস্তারিতভাবে আলোচিত হবে।

আইএমএফের ঋণের পরের কিস্তি বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'আমাদের গুড ইনটেনশন তাদেরকে দেখিয়েছি। এখন আইএমএফ দেখাক। তবে আমরা আশাবাদী জুনে পরবর্তী কিস্তির ছাড় হবে।' 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / আইএমএফ ঋণ / অর্থ উপদেষ্টা / খেলাপি ঋণ আদায় / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • আইএমএফ প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ
  • জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার কিস্তি, অর্থনীতি সংস্কারে জোর অর্থমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net