Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
বিমসটেক: ড. ইউনূস ও মোদির সাক্ষাৎ, একসঙ্গে নৈশভোজ

আন্তর্জাতিক

ইউএনবি
03 April, 2025, 08:35 pm
Last modified: 03 April, 2025, 09:59 pm

Related News

  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক; সংলাপ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

বিমসটেক: ড. ইউনূস ও মোদির সাক্ষাৎ, একসঙ্গে নৈশভোজ

সফর শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিমসটেক দেশগুলোর নেতাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমাদের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে ফলপ্রসূভাবে কীভাবে সহযোগিতা আরও জোরদার করা যায়, তার অপেক্ষা করছি।’
ইউএনবি
03 April, 2025, 08:35 pm
Last modified: 03 April, 2025, 09:59 pm
বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (মাঝে)। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ—বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন শাংগ্রি-লা হোটেলের গ্র্যান্ড বলরুমে বিমসটেক নেতাদের স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সিনাওয়াত্রা। এরপর নৈশভোজে একটি সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি।

আনুষ্ঠানিক নৈশভোজে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবিও তোলেন থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

আজ সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

উপ-প্রেস সচিব জানান, ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে। দেশটির মন্ত্রী জিরাপোর্ন সিন্ধুপ্রাই অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

শুক্রবার (৪ এপ্রিল)  সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারপ্রধানের।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারত ছাড়ার আগে এক বিবৃতিতে মোদি বলেন, দেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে তিনি বিমসটেক দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'বিমসটেক দেশগুলোর নেতাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আমাদের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে ফলপ্রসূভাবে কীভাবে সহযোগিতা আরও জোরদার করা যায়, তার অপেক্ষা করছি।'

পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটাই হতে চলেছে বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভারাউত সিলপা-আরচা এবং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপোর্ন সিন্ধুপ্রাই বৃহস্পতিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্মেলনের শেষের দিন (৪ এপ্রিল) থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী দুই বছর বাংলাদেশ এই জোটের নেতৃত্ব দেবে। ফলে এবারের শীর্ষ সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকার কর্মকর্তারাও মনে করেন, এই শীর্ষ সম্মেলন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশকে একটি 'ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক' দেশ হিসেবে উপস্থাপনের সুযোগ করে দেবে।

এ বছরের বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে বৃহস্পতিবার 'বিমসটেক ইয়াং জেনারেশন ফোরাম: হোয়ার দ্য ফিউচার মিটস' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

Related Topics

টপ নিউজ

বিমসটেক / প্রধান উপদেষ্টা / ইউনূস-মোদি / ইউনূস / মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক; সংলাপ ও উন্মুক্ত সমুদ্রপথের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • ‘আমার বাবা আরএসএস করেন’: মোদি সমর্থক বাবা-মায়ের মুখোমুখি ভারতের জেন-জি সন্তানরা
  • বাংলাদেশের সঙ্গে ‘টেকসই’ সম্পর্ক জোরদার করতে মোদির দিকনির্দেশনা চাইলেন ভারতীয় হাইকমিশনার ত্রিবেদী

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net