Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

খেলা

টিবিএস ডেস্ক
27 March, 2025, 01:55 pm
Last modified: 27 March, 2025, 02:06 pm

Related News

  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

চিকিৎসায় অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত সদস্যের চিকিৎসক দল এখন বিচারের মুখোমুখি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ম্যারাডোনার শেষ দিনগুলোকে ‘ভয়াবহ নাটকে’ পরিণত করেছিলেন। এই বিচার চলবে আগামী জুলাই পর্যন্ত, যেখানে প্রায় ১২০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।
টিবিএস ডেস্ক
27 March, 2025, 01:55 pm
Last modified: 27 March, 2025, 02:06 pm

দিয়েগো ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির চিকিৎসা অবহেলার মামলায় তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের সান ইসিদ্রো আদালত থেকে বের হওয়ার পরপরই কোরিয়াকে গ্রেপ্তার করা হয়। বিচারকরা অভিযোগের পক্ষে রায় দিয়ে জানান, তিনি শপথ করে মিথ্যা বলেছেন।

কোরিয়া সেই বাড়িতে উপস্থিত ছিলেন, যেখানে ম্যারাডোনা মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, এটা অবহেলার একটি বড় উদাহরণ। আদালতে উপস্থাপিত প্রমাণে বলা হয়, তিনি মুখে মুখ লাগিয়ে শ্বাসপ্রশ্বাস চালু করার চেষ্টা করে ম্যারাডোনাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর নিজ বাসায় বিশ্রামে ছিলেন ফুটবলের এই মহানায়ক। মাদক ও অ্যালকোহল আসক্তির কারণে তার স্বাস্থ্যের অবনতি আগেই ঘটেছিল।

চিকিৎসায় অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত সদস্যের চিকিৎসক দল এখন বিচারের মুখোমুখি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ম্যারাডোনার শেষ দিনগুলোকে 'ভয়াবহ নাটকে' পরিণত করেছিলেন।

ম্যারাডোনার পাঁচ সন্তানের মধ্যে একজন জানা ম্যারাডোনা, যিনি মামলার অন্যতম আবেদনকারী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। তিনি জানান, ম্যারাডোনার মৃত্যুর এক সপ্তাহ আগে বোন জিয়ানিনার সঙ্গে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে ম্যারাডোনার মন মেজাজ ভালো ছিল না। তার মনোবিদ, যিনি মামলার অভিযুক্তদের মধ্যে একজন; তার পরামর্শ ছিল ম্যারাডোনার অনুমতি ছাড়া তার সঙ্গে দেখা না করার। 

জানা আরও জানান, তার বাবা তখন ফুলে গিয়েছিলেন। অন্যান্য সাক্ষীদের মতো তিনিও নিশ্চিত করেন যে, বাড়িতে কোনো চিকিৎসা সরঞ্জাম ছিল না। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে পানি জমার কারণে ম্যারাডানোর মৃত্যু হয়। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর মারা যান তিনি।

কোরিয়া আদালতে দাবি করেন, ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার দায়ে অভিযুক্ত ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথা বলেননি। তবে তদন্তকারীরা প্রমাণ দিয়েছেন, ম্যারাডোনার মৃত্যুর আগে ও পরে কোরিয়া এবং লুকে একাধিকবার ম্যাসেজে যোগাযোগ করেছিলেন। রাষ্ট্রপক্ষ তার সাক্ষ্যকে 'বিরোধপূর্ণ ও অসম্পূর্ণ' উল্লেখ করে তার গ্রেপ্তার দাবি করে।

অভিযুক্ত সাতজন চিকিৎসকের বিরুদ্ধে 'সম্ভাব্য ইচ্ছাকৃত হত্যার' অভিযোগ আনা হয়েছে। তারা জানতেন যে, তাদের চিকিৎসা পদ্ধতি ম্যারাডোনাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এরপরও তারা চিকিৎসা চালিয়ে গেছেন। দোষী প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, ম্যারাডোনাকে 'এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক সময়ের' মধ্যে ফেলে রাখা হয়েছিল, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই বিচার চলবে আগামী জুলাই পর্যন্ত, যেখানে প্রায় ১২০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / মামলা / বিচার / চিকিৎসায় অবহেলা / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net