Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
দুর্যোগ বা হামলা মোকাবিলায় নাগরিকদের ৭২ ঘণ্টার রসদ মজুদ করার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক

সিএনএন
27 March, 2025, 11:30 am
Last modified: 27 March, 2025, 11:30 am

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি
  • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ইইউ–ভারত উদ্যোগ, খসড়া নথিতে ইঙ্গিত

দুর্যোগ বা হামলা মোকাবিলায় নাগরিকদের ৭২ ঘণ্টার রসদ মজুদ করার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের

বুধবার প্রকাশিত একটি নতুন নির্দেশনায় ইউরোপীয় কমিশন ইউরোপের মানসিকতা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেছে, যাতে 'প্রস্তুতি' এবং ‘দৃঢ়তা'র সংস্কৃতি গড়ে তোলা যায়।
সিএনএন
27 March, 2025, 11:30 am
Last modified: 27 March, 2025, 11:30 am
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত দেশগুলোর নাগরিকদেরকে দুর্যোগ বা হামলা মোকাবিলায় কমপক্ষে ৭২ ঘণ্টার জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় রসদ মজুদ করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশন।

বুধবার (২৬ মার্চ) প্রকাশিত একটি নতুন নির্দেশনায় কমিশন ইউরোপের মানসিকতা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেছে, যাতে 'প্রস্তুতি' এবং 'দৃঢ়তা'র সংস্কৃতি গড়ে তোলা যায়।

১৮ পৃষ্ঠার এই নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপ একটি নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। এতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ, বাড়তি ভূরাজনৈতিক উত্তেজনা, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সন্ত্রাসী হামলা এবং বৈদ্যুতিক যুদ্ধের মতো উপাদানগুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রাসেলসের উদ্যোগটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা যাচ্ছে, যা ব্লকের নিরাপত্তার পরিস্থিতির প্রয়োজনীয়তা তুলে ধরে।

রাশিয়া থেকে অব্যাহত হুমকির কারণে ইউরোপীয় নেতারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ওপর জোর দিয়েছেন। একইভাবে ট্রাম্প প্রশাসনের ইউরোপের প্রতি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ন্যাটোতে অবদান এবং ইউক্রেন যুদ্ধের ব্যাপারে, ইউরোপে নিজস্ব সামরিক প্রস্তুতি শক্তিশালী করার জন্য প্রতিযোগিতা তৈরি করেছে।

কমিশনের ইউরোপীয় প্রস্তুতি কৌশল বলছে, ইউরোপের নাগরিকদের উচিত জরুরি অবস্থায় প্রস্তুত থাকার জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এতে বলা হয়েছে, তাদের কমপক্ষে তিনদিন ধরে চলার মতো প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখা উচিত।  নথিতে আরও বলা হয়েছে, 'সীমান্ত অস্থিরতার ক্ষেত্রে, প্রাথমিক সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

নথিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে নাগরিকদের আত্মনির্ভরশীলতা এবং মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য উৎসাহিত করা উচিত।

এছাড়াও, স্কুল পাঠ্যক্রমে 'প্রস্তুতি' বিষয়ক পাঠ চালুর আহ্বান জানিয়েছে কমিশন, যার মধ্যে শিক্ষার্থীদের মিথ্যা তথ্য এবং তথ্যের অপব্যবহার মোকাবিলায় দক্ষ করে তোলা হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন এক বিবৃতিতে বলেছেন, 'নতুন বাস্তবতায় ইউরোপে নতুন স্তরের প্রস্তুতি প্রয়োজন। আমাদের নাগরিক, আমাদের সদস্য রাষ্ট্র এবং আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন সঠিক সরঞ্জাম, যাতে তারা সংকট মোকাবিলা করতে পারে এবং বিপর্যয় ঘটলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে।'

ইউরোপের বিভিন্ন দেশ তাদের জরুরি পরিকল্পনা হালনাগাদ করার মাঝেই বুধবার ইউরোপীয় কমিশন থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

গত বছরের জুনে জার্মানি তার সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো নির্দেশিকা হালনাগাদ করে। সেখানে ইউরোপে সংঘাত ছড়িয়ে পড়লে কী করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

তখন পরিকল্পনা প্রকাশ করে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছিলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে তার দেশকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এই পদক্ষেপ জরুরি।

Related Topics

টপ নিউজ

ইউরোপীয় ইউনিয়ন / ইউরোপীয় কমিশন / দুর্যোগ মোকাবিলা / রসদ মজুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি
  • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ইইউ–ভারত উদ্যোগ, খসড়া নথিতে ইঙ্গিত

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net