Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক

বাংলাদেশ

ইউএনবি
24 March, 2025, 08:50 pm
Last modified: 24 March, 2025, 09:17 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক

তিনি বলেন, ‘কোথাও কেউ হয়তো কিছু একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা লক্ষ্য করছি।’
ইউএনবি
24 March, 2025, 08:50 pm
Last modified: 24 March, 2025, 09:17 pm
তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।

রবিবার (২৪ মার্চ) এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, 'কোথাও কেউ হয়তো কিছু একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা লক্ষ্য করছি।'

তারেক রহমান দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান জানান।

বিএনপি মিডিয়া সেল বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, 'আমরা কয়েকদিন আগে দেখেছি, যেখানে সংস্কারকে নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে... আমরা বুঝতে পারছি, এর পেছনে একটি ষড়যন্ত্র রয়েছে।'

তিনি বলেন, দেশের সকল দেশপ্রেমিক নাগরিক যদি সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকে, তবে এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। 'আমাদের যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিকদের এই সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

'আপনারা [সাংবাদিকরা] যদি বিভ্রান্তি সৃষ্টির জন্য ব্যবহৃত বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেন, তবে আমরা অবশ্যই এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হব,' বলেন তারেক রহমান।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / ষড়যন্ত্র / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net