Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়, উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

বাংলাদেশ

আওয়াল শেখ
19 March, 2025, 03:45 pm
Last modified: 19 March, 2025, 04:49 pm

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়, উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

এনসিপি সমর্থিত 'ছাত্র-জনতা' ওই ক্লাবটি দখল মুক্ত করতে গেলে প্রথমে সেখানে থেকে তাদের পিটিয়ে বের করে দেন গণ অধিকার পরিষদের নেতারা। পরে আরও বেশি সংখ্যায় ফিরে এসে ছাত্ররা ক্লাব পুনরুদ্ধার করেন। এই সময়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্লাবের দখল ছেড়ে পালিয়ে যান।
আওয়াল শেখ
19 March, 2025, 03:45 pm
Last modified: 19 March, 2025, 04:49 pm

খুলনা মহানগরের শান্তিধাম মোড়ে পঞ্চবীথি ক্রীড়াচক্র ক্লাব দখল করে নিজেদের কার্যালয় বানিয়েছিল রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ (জিওপি)। তবে মঙ্গলবার রাত ১০টার দিকে ক্লাবটি দখলমুক্ত করেছে স্থানীয় 'ছাত্র-জনতা'। এসময় সংঘর্ষে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

পুলিশ জানায়, এনসিপি সমর্থিত 'ছাত্র-জনতা' ওই ক্লাবটি দখল মুক্ত করতে গেলে প্রথমে সেখানে থেকে তাদের পিটিয়ে বের করে দেন গণ অধিকার পরিষদের নেতারা। পরে আরও বেশি সংখ্যায় ফিরে এসে ছাত্ররা ক্লাব পুনরুদ্ধার করেন। এই সময়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্লাবের দখল ছেড়ে পালিয়ে যান।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন জানান, সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ক্লাব ভবনটি নিজেদের হেফাজতে নিয়েছে। এটি গণপূর্ত বিভাগের মালিকানাধীন ভবন এবং দ্রুত তাদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা শহরের পরিত্যক্ত গণপূর্ত বিভাগের ওই ভবনটি ২০১০ সালে নিজেদের নামে বরাদ্দ নেয় পঞ্চবীথি ক্রীড়াচক্র। এরপর ১৪ বছর ধরে সেখানে ক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে গত ২৭ জানুয়ারি গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে দখলে নেন। পরে সেখানে 'গণ অধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়' লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

দখলদারের অভিযোগে সেদিন রাতেই সংগঠনটির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। তবে তিনি সেখানে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

রাশেদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কার্যালয়ে তারাবিহর নামাজ আদায়ের সময় ছাত্ররা হামলা চালিয়ে আমাদের বের করে দেয়। এতে আমিসহ ১০ জন আহত হয়েছি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলার সদস্যসচিব সাজিদুল ইসলাম (বাপ্পী) বলেন, খুলনার ঐতিহ্যবাহী পঞ্চবিথী ক্লাব—যা ছিল এলাকার সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের প্রাণকেন্দ্র। কিন্তু গত কয়েক মাস ধরে গণ অধিকার পরিষদের নামে কিছু চাঁদাবাজ ও দখলদার গোষ্ঠী এটি অবৈধভাবে দখল করে রেখেছিল। তারা ক্লাবকে নিজেদের আস্তানায় পরিণত করে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত চাঁদা আদায় করছিল।

সাজিদুল ইসলাম আরও বলেন, এলাকাবাসী বারবার প্রতিবাদ জানালেও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামেনি। তাই 'ছাত্র-জনতা' দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। শান্তিপূর্ণভাবে ক্লাব দখলমুক্ত করতে গেলে তারা স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা 'ছাত্র-জনতা'র ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। একপর্যায়ে দখলদাররা পালিয়ে যেতে বাধ্য হন।

এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে এক ফেসবুক পোস্টে নিন্দা জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি লেখেন, খুলনায় আমাদের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসন যদি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা উপযুক্ত জবাব দেব।

Related Topics

টপ নিউজ

গণ অধিকার পরিষদ / নুরুল হক নুর / ক্লাব / অবৈধ দখল / দখলমুক্ত / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net