Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
২ কার্গো এলএনজি, ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনবে সরকার

বাংলাদেশ

বাসস
18 March, 2025, 08:40 pm
Last modified: 18 March, 2025, 09:49 pm

Related News

  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

২ কার্গো এলএনজি, ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কিনবে সরকার

আজ (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বাসস
18 March, 2025, 08:40 pm
Last modified: 18 March, 2025, 09:49 pm
ফাইল ছবি

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি, ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল, ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরকার যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬৯৪ কোটি ৪৭ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে।  প্রতি একক এলএনজির মূল্য হবে ১৪ দশমিক ৪৮ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬৮২ কোটি টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির দাম হবে ১৪ দশমিক ২২ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঢাকাস্থ গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকায় ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয় করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৬২ দশমিক ৫০ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে সরকার ভারতের পাট্টাভি আ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় করবে।  যার প্রতি মেট্রিক টন চালের মূল্য হবে ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে টিসিবি  স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯৪ কোটি ২৩ লাখ টাকায় এমএস মদিনা ট্রেডিং কর্পোরেশনের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন এবং এমএস পায়েল ট্রেডার্সের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৪ দশমিক ২৩ টাকা।

এছাড়াও, স্থানীয় সরকার বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে ঢাকা ওয়াসার অধীনে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্প ফেজ-৩ এর আওতায় পৃথক কাজ চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং  ঢাকার এইচআইসিসি-এসআরসি জেভিকে  দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

সরকার / এলএনজি / রাইস ব্রান তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net