Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, সৌদি আরবের অনুদান নেই: প্রেস সচিব

বাংলাদেশ

বাসস
13 March, 2025, 06:40 pm
Last modified: 13 March, 2025, 06:48 pm

Related News

  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি

৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, সৌদি আরবের অনুদান নেই: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।’
বাসস
13 March, 2025, 06:40 pm
Last modified: 13 March, 2025, 06:48 pm
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ ব্রিফিং। ১৩ মার্চ, ২০২৫। ছবি: পিআইডি

সরকারি অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে।

এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলার ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। তাদের সমর্থকেরা বলতে চেষ্টা করেন, এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প।'

তিনি বলেন, 'মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। যেমন, এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরের পরিবর্তে আট কিলোমিটার দূরে, যেখানে তিনি একটি রিসোর্ট করছেন, সেখানে সরকারি অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন। প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল।'

তিনি জানান, এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

প্রেস সচিব বলেন, 'এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।'

এদিকে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে তিনি বলেন, আগামী ২৬ মার্চ চার দিনের জন্য প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে অনেক আন্তর্জাতিক নেতা অংশ নেবেন। অধ্যাপক ইউনূসও ওই সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রেস সচিব আরও বলেন, 'ছয়টি সংস্কার কমিশন প্রায় দুই হাজার সুপারিশ দিয়েছে। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীতিগতভাবে এসব বাস্তবায়ন করতে পারে।'

তিনি বলেন, 'এই সুপারিশগুলোর বাস্তবায়ন দ্রুত করার বিষয়ে আজ প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে। একটি নথি প্রস্তুত করা হচ্ছে, যেখানে উল্লেখ থাকবে কোন কোন কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তগুলো পাঠানো হবে, যাতে তারা নিজ নিজ উদ্যোগে কার্যকর করতে পারে।'

Related Topics

টপ নিউজ

মডেল মসজিদ প্রকল্প / মসজিদ / প্রধান উপদেষ্টার প্রেস সচিব / প্রকল্পে দুর্নীতি / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net