Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
কুরস্কে আকস্মিক সফর পুতিনের, তীব্র হামলার মুখে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক

সিএনএন, তাস
13 March, 2025, 12:35 pm
Last modified: 13 March, 2025, 12:35 pm

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের

কুরস্কে আকস্মিক সফর পুতিনের, তীব্র হামলার মুখে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী

গত পাঁচ দিনে কুরস্কে রুশ বাহিনী ২৪টি এলাকা এবং ২৫৯ বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।
সিএনএন, তাস
13 March, 2025, 12:35 pm
Last modified: 13 March, 2025, 12:35 pm
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কুরস্ক সফরে পুতিনকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ছবি: রাশিয়ান প্রেসিডেন্টিয়াল প্রেস সার্ভিস/এপি

রাশিয়ার দখলে থাকা কুরস্ক অঞ্চলে বুধবার (১২ মার্চ) আকস্মিক সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে পুতিনকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।

পুতিন ফ্রন্টলাইন সেনাদের বলেন, মস্কোর লক্ষ্য 'যত দ্রুত সম্ভব সম্পূর্ণভাবে কুরস্ক মুক্ত করা'। ইউক্রেনের অপ্রত্যাশিত আগ্রাসনের পর এই প্রথম তিনি পশ্চিমাঞ্চলীয় এলাকাটি সফর করলেন।

পুতিনের সুপরিকল্পিত এই সফর এমন সময়ে হয়েছে, যখন রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের শেষ প্রতিরোধ বাহিনীর দিকে অগ্রসর হচ্ছে। এর একদিন আগে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনায় কিয়েভ পুরো ফ্রন্টলাইনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব 'মনোযোগ দিয়ে পর্যালোচনা করছেন'। আগামী কয়েক দিনের মধ্যে মস্কো মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিংয়ের অপেক্ষায় আছে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, পুতিন কুরস্কে শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়নের আহ্বান জানান এবং রাশিয়া-ইউক্রেন সীমান্তে 'বাফার জোন' তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কুরস্কে ধরা পড়া ইউক্রেনীয় সেনাদের 'সন্ত্রাসী' হিসেবে গণ্য করা উচিত।

গত আগস্টে ইউক্রেন কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে প্রথম কোনো বিদেশি শক্তির স্থল আক্রমণ। এই অভিযানের লক্ষ্য ছিল রাশিয়ার দখলকৃত অঞ্চলের সঙ্গে সম্ভাব্য ভূমি বিনিময় এবং মস্কোর পূর্ব ফ্রন্টের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান আলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদজা শহর থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরস্কি তার টেলিগ্রাম বার্তায় লিখেছেন, 'প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো প্রয়োজনে আরও সুবিধাজনক অবস্থানে যেতে কৌশলগত পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে, এটি মনুষ্যবিহীন উপাদান ও আর্টিলারি ফায়ার ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এ বিষয়ে আমি সব প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।'

তবে তিনি সরাসরি সুদজা থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের ঘোষণা দেননি। তিনি জানিয়েছেন, শহরতলিসহ সুদজার আশপাশের এলাকাগুলোতে সক্রিয় যুদ্ধ চলছে।

কুরস্ক অঞ্চলের অবশিষ্ট এলাকাও ইউক্রেনের হাতছাড়া হতে চলেছে। রুশ সেনারা সেখানে সামনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মস্কো। গত একদিনে তারা পাঁচটি এলাকা মুক্ত করেছে, যার মধ্যে সুদজা শহরের কেন্দ্রও রয়েছে। 

বুধবার বিকেলে ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, শহরের বেশিরভাগ এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী বিতাড়িত হয়েছে। তবে সিরস্কির বিবৃতি না আসা পর্যন্ত সামরিক কমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

রুশ সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রথম উপপ্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের ধ্বংস করা হচ্ছে। গত পাঁচ দিনে কুরস্কে রুশ বাহিনী ২৪টি এলাকা এবং ২৫৯ বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / কুরস্ক / আকস্মিক সফর / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net