Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হবে: উপদেষ্টা ফাওজুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:45 pm
Last modified: 09 March, 2025, 09:35 pm

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হবে: উপদেষ্টা ফাওজুল

উপদেষ্টা বলেন, ‘হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতি না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।’
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 08:45 pm
Last modified: 09 March, 2025, 09:35 pm
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি/টিবিএস

মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া ঢাকায় চুরি-ছিনতাইসহ অন্যান্য আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকার প্রধান ৪টি বাস টার্মিনাল সিসিটিভির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

আজ রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মহাসড়কে ডাকাতির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে, যাতে ডাকাতি না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।'

তিনি আরও বলেন, ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলী এবং সায়দাবাদ টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো মনিটরিং করা হবে।

ইতিমধ্যে সড়কে ডাকাতি রোধে পুলিশ বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।

টিকেট কালোবাজারি, বাড়তি ভাড়া ও চাঁদা নিয়ন্ত্রণ

ঈদের শেষ দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'এসব জায়গা বিভিন্ন টিম নিয়মিত পরিদর্শন করবে। আমরা ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করার চেষ্টা করছি।'

মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, 'সড়কপথে কেউ কোনো ধরনের চাঁদাবাজি করতে পারবে না। এধরনের কোনো তথ্য পেলে আমরা ব্যবস্থা নিব।'

কালোবাজারেও কোনো টিকিট বিক্রি করা হবে না বলে বৈঠকে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

তিনি বলেন, 'কালোবাজারী টিকিট বিক্রির অভিযোগ গ্রহণের জন্য আমরা হেল্প ডেস্ক স্থাপন করব। এধরনের কর্মকাণ্ডে জড়িত যে কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কালোবাজারি রোধে, একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি টিকিট কাটতে পারবেন।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঈদে রাস্তায় ফিটনেস বিহীন বাস চলাচল করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গতি বাড়ছে পদ্মাসেতুতে

উপদেষ্টা বলেন, 'পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘন্টায় ৬০ কিলোমিটারের পরিবর্তে ৮০ কিলোমিটার করা হবে। ফলে যানজট হবে না।'

একইসঙ্গে ঈদে সড়ক দুর্ঘটনায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ডাকাতি / মুহাম্মদ ফাওজুল কবির খান / আইন-শৃঙ্খলা / পুলিশ / ট্রাফিক পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net