Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
গ্যাস পাইপলাইন দিয়ে ইউক্রেনীয়দের ওপর রাশিয়ার স্পেশাল ফোর্সের আক্রমণ

আন্তর্জাতিক

রয়টার্স
09 March, 2025, 06:25 pm
Last modified: 09 March, 2025, 06:34 pm

Related News

  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

গ্যাস পাইপলাইন দিয়ে ইউক্রেনীয়দের ওপর রাশিয়ার স্পেশাল ফোর্সের আক্রমণ

সুদজায় রাশিয়ার একটি প্রধান গ্যাস সঞ্চালন ও পরিমাপক স্টেশন রয়েছে। এই পাইপলাইন দিয়েই আগে রাশিয়া থেকে গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে রপ্তানি করা হতো।
রয়টার্স
09 March, 2025, 06:25 pm
Last modified: 09 March, 2025, 06:34 pm

প্রশিক্ষণরত রাশিয়ান স্পেশাল ফোর্স বা স্পেৎসনাজের সদস্যরা। ফাইল ছবি: রিয়া নোভস্তি

স্পেশাল ফোর্সখ্যাত বিশেষ বাহিনীগুলো সবচেয়ে দুঃসাহসীদের নিয়েই গঠন করা হয়। দুঃসাহসী হিসেবে বিশেষ খ্যাতিও আছে রাশিয়ার বিভিন্ন স্পেশাল ফোর্সের। এবার তেমনই আরেক গোপন আক্রমণে অংশ নিয়েছে তারা। গ্যাস সরবরাহের একটি মূল পাইপলাইনের ভেতর দিয়ে তারা সুদজা শহরের কাছে ইউক্রেনীয় সেনাদের ওপর অতর্কিত হামলা করেছে।

রাশিয়ার সামরিক ব্লগারদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স যা জানিয়েছে। ব্লগাররা জানান, পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের বিতাড়িত করতে একটি বড় আক্রমণ অভিযান চালানো হচ্ছে, তারই অংশ ছিল এটি। 

ইউক্রেনীয় বংশদ্ভুত তবে রাশিয়াপন্থী সামরিক ব্লগার ইউরি পোডলিকা জানান, গ্যাস সরবরাহের একটি মূল পাইপলাইনের ভেতর দিয়ে অনেক মাইল হেঁটে হেঁটে যান রুশ স্পেশাল ফোর্সের কমান্ডোরা। তাঁদের অনেকে পাইপলাইনের মধ্যে কয়েকদিন পর্যন্ত কাটিয়েছে। এভাবে অগ্রসর হয়ে তাঁরা সুদজার কাছাকাছি পৌঁছায়, এবং পেছন দিক দিয়ে এসে ইউক্রেনীয় সেনাদের ওপর আকস্মিক হামলা চালায়।   

সুদজা্য রাশিয়ার একটি প্রধান গ্যাস সঞ্চালন ও পরিমাপক স্টেশন রয়েছে। এই পাইপলাইন দিয়েই আগে রাশিয়া থেকে গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে রপ্তানি করা হতো।

গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ১,৩০০ কিলোমিটার এলাকা এক ঝটিকা আক্রমণ চালিয়ে দখল করে। ইউক্রেনের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডের দখলকে কাজে লাগানোর। একইসঙ্গে, রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা।

কিন্তু, গত এক বছরে কুর্স্কের বেশিরভাগ এলাকার দখলমুক্ত করেছে রুশ বাহিনী। এমনকী সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয়দের কোণঠাসা করে ফেলেছে তারা কুর্স্কে। গতকাল শুক্রবার রয়টার্সের আরেক প্রতিবেদন জানায়, সেখানে ইউক্রেনীয় সেনাদের প্রায় ঘেরাও করে ফেলেছে রুশরা। খুবই দ্রুত তারা আরও সামনে এগোচ্ছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সম্প্রতি বন্ধ করেছেন। গোয়েন্দা তথ্য প্রদানও বন্ধ রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ এসব সহায়তার ওপর অনেকাংশে নির্ভর করতো ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টা। এতে সেনাদের মনোবলের ওপরও প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে, ইউক্রেন যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হবে এমন আশঙ্কা দানা বাঁধছে ইউরোপের নেতাদের মাঝে। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ন্যাটোর থেকে বেরিয়ে যাবে এমন উৎকণ্ঠাও রয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি একটি খনিজ চুক্তির জন্য হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। কিন্তু সেখানে বিশ্ব গণমাধ্যমের সামনেই তাঁর সাথে তুমুল বিতর্কে লিপ্ত হন ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওই ঘটনার পরে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য প্রদানও বন্ধ করা হয়। 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / কুর্স্ক / গ্যাস পাইপলাইন / স্পেশাল ফোর্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net