Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
রেমিট্যান্সের ডলার সংগ্রহে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো 

অর্থনীতি

তন্ময় মোদক
27 February, 2025, 09:45 am
Last modified: 27 February, 2025, 09:46 am

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • রিটেইল ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়ে 'ব্যাংক খাতের অ্যামাজন' হতে চায় ব্র্যাক ব্যাংক: চেয়ারম্যান
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩%
  • ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

রেমিট্যান্সের ডলার সংগ্রহে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক– সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২২ দিনেই ৬৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রাপ্ত ৬৫৯ মিলিয়ন ডলারের চেয়ে বেশি।
তন্ময় মোদক
27 February, 2025, 09:45 am
Last modified: 27 February, 2025, 09:46 am
ইনফোগ্রাফ: টিবিএস

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সহায়তা না পাওয়ায় তেল ও গ্যাসসহ বিভিন্ন সরকারি আমদানির বিল মেটাতে (এলসি) বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি দাম দিয়ে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ফলে এসব ব্যাংক রেমিট্যান্স আয়ে অস্বাভাবিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক– সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২২ দিনেই ৬৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রাপ্ত ৬৫৯ মিলিয়ন ডলারের চেয়ে বেশি।

তথ্য অনুসারে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে; এরমধ্যে বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কীভাবে এত রেমিট্যান্স পাচ্ছে জানতে চাইলে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, এখন রেমিট্যান্সের বাজার দর সংবেদনশীল। যে ব্যাংক দাম বেশি দেবে, সে ব্যাংকই রেমিট্যান্সের ডলার পাবে। 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ডলার সংগ্রহে ১২২.৭০ টাকা পর্যন্ত রেট দিচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংকই ১২২ টাকার এর বেশি রেট দিতে পারে না। তাই, বেসরকারি ব্যাংকগুলো রেমিট্যান্স তুলনামূলক কম পাচ্ছে।

একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, "রেমিট্যান্সের ডলারের দাম নিয়ে এ ধরনের বিভেদ আগেও ছিল, তবে এখন উদ্দেশ্যে বদল ঘটেছে। আগে কয়েকটি বেসরকারি ব্যাংক ইচ্ছামতো দাম দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করতো। এর একটা বড় অংশই বড় ব্যবসায়ী গ্রুপের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেশি দাম দিচ্ছে। তবে এসব ডলার রাষ্ট্রের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।"

রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সাপোর্ট পেতো। তবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করার কারণে সেটি ক্রমাগত কমে যাচ্ছিল। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ মেইন্টেইন করতে ডলার বিক্রি বন্ধ করেছে।" 

"এখন এসব ডলার আমাদের বাজার থেকে সংগ্রহ করতে হচ্ছে। ফলে রাষ্ট্রের স্বার্থে কিছুটা বেশি দাম দিয়ে হলেও আমাদের রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে হচ্ছে," যোগ করেন তিনি।

এলএনজি আমদানি ও বিদেশি একটি কোম্পানির ইনভেস্টমেন্ট রেভিনিউ ডিসবার্স করতে প্রতিমাসে অন্তত ১৫০ মিলিয়ন ডলার প্রয়োজন হয় মন্তব্য করে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, "পেট্রোবাংলার স্থায়ী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানির জন্য প্রতিমাসে ১০০ মিলিয়ন ডলারের বেশি পেমেন্ট করতে হয়। এছাড়া বিদেশি একটি এনার্জি কোম্পানির রেভিনিউ ডিসবার্স করতে হয় মাসে প্রায় ৫০ মিলিয়ন ডলার।"

"এই পেমেন্টগুলো ঠিক সময়ে না করলে কান্ট্রি রেটিংয়ে প্রভাব পড়ে, যেটি দিনশেষে একটি দেশের সুনাম ও সক্ষমতার ওপর প্রশ্ন তোলে। ফলে দেশের স্বার্থে আমাদের এসব ডলার সংগ্রহ করতেই হয়," যোগ করেন তিনি।

পেমেন্ট করা বাড়িয়ে দেওয়ার ফলে ওভারডিউ পেমেন্টের ব্যালেন্স আগের তুলনায় কিছুটা কমেছে মন্তব্য করে তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি পেমেন্টগুলো ক্লিয়ার করতে। তবে আমাদের বুঝতে হবে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে মার্কেটে ডলারের দামের ওপর একটা চাপ তো থাকেই। তবে এটিকে মার্কেটের ওপর ছেড়ে দেওয়া যাবে না। তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।"

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ডলার দর ১২৮ টাকায় উঠে যায়। তাতে কয়েক মাস ডলার দর স্থিতিশীল থাকার পর আবার অস্থিতিশীল হয়ে ওঠে। ১৩ ব্যাংকের কাছে নির্ধারিত ডলার দরের চাইতে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে বেশি দামে কেন ডলার কেনা হয়েছে, সেই ব্যাখ্যা চায় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকগুলো ব্যাখ্যাও দেয়। 

ডিসেম্বর মাসেই ওই ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। ট্রেজারিদের তিনি নির্দেশনা দেন ১২৩ টাকার ওপরে দর দিয়ে যেন কোনো ব্যাংক রেমিটেন্স সংগ্রহ না করে। পরে সেটিকে আরও কমিয়ে ১২২ টাকায় নিয়ে আসা হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার পর প্রায় তিন সপ্তাহ রেমিট্যান্সের ডলারের দর ১২২ টাকার মধ্যে ছিল মন্তব্য করে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, "জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে রেমিট্যান্সের ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রথম দিকে ২০-৩০ বেসিস পয়েন্ট বাড়লেও ফেব্রুয়ারিতে সেটি আরও বেড়েছে। বর্তমানে রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২২.৭০ টাকা দরে কেনাবেচা হচ্ছে।"
 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / রেমিট্যান্সের ডলার / রাষ্ট্রায়ত্ত ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • রিটেইল ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়ে 'ব্যাংক খাতের অ্যামাজন' হতে চায় ব্র্যাক ব্যাংক: চেয়ারম্যান
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩%
  • ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net