Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

খেলা

টিবিএস ডেস্ক
26 February, 2025, 01:25 pm
Last modified: 26 February, 2025, 01:33 pm

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি

শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

মেধা, পারফরম্যান্স বিবেচনায় বেশ আগে থেকেই বিরাট কোহলির সঙ্গে বাবরকে তুলনা করা হয়ে আসছে। কিন্তু এই ব্যাপারটিতে বড় আপত্তি শোয়েবের। সাবেক এই পেস তারকা মনে করেন, ক্যারিয়ারের শুরু থেকেই বাবর ‘ভণ্ড’।
টিবিএস ডেস্ক
26 February, 2025, 01:25 pm
Last modified: 26 February, 2025, 01:33 pm

খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য 'যমদূত'। গতির ঝড় তুলে সব ব্যাটসম্যানের বুকেই কাঁপন ধরাতেন ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার শোয়েব আখতার। ক্রিকেট ছেড়েছেন বেশ আগে, তবে ক্রিকেটের সঙ্গেই আছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। আর এখানেও তিনি গতিময়, তার মুখ থেকে বেরোনো একেকটা শব্দ ছোটে তার বলের গতিতেই। সব সময়ই কঠিন ভাষায় সমালোচনা করা শোয়েব কাঠগড়ায় বাবর আজম। ভারতের বিপক্ষে ম্যাচের পর কড়া সমালোচনা করে বাবরকে 'ভণ্ড' ডাকেন তিনি। 

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় বাবরকে। অনেক দিন ধরেই পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যান তিনি। মেধা, পারফরম্যান্স বিবেচনায় বেশ আগে থেকেই ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির সঙ্গে বাবরকে তুলনা করা হয়ে আসছে। কিন্তু এই ব্যাপারটিতে বড় আপত্তি শোয়েবের। সাবেক এই পেস তারকা মনে করেন, ক্যারিয়ারের শুরু থেকেই বাবর 'ভণ্ড'। শোয়েবের মতে, ভুল আদর্শ বেছে নিয়েছেন বাবর।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু দুই ম্যাচেই আসর থেকে ছিটকে গেছে তারা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার মানা স্বাগতিক পরের ম্যাচে হারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। কোনো ম্যাচেই দলের ভালো হয়, এমন কিছু করতে পারেননি বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও প্রচন্ড ধীর গতির ব্যাটিং করেন তিনি, ৯০ বলে ৬টি চার ও একটি ছক্কায় করেন ৬৪ রান। ভারতের বিপক্ষে বাবরের ব্যাট ছিল আরও বিবর্ণ, ২৬ বলে তার ব্যাট থেকে আসে ২৩ রান। 

দল আসর থেকে বাদ, বাবরের এমন পারফরম্যান্স; সব মিলিয়ে রীতিমতো ক্ষুব্ধ শোয়েব। কোহলির সঙ্গে বাবরের তুলনার কথা উল্লেখ করে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা সব সময় বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করি। এখন আমাকে বলুন, কোহলি হিরো কে? শচিন টেণ্ডুলকার, যে কিনা ১০০টি সেঞ্চুরি করেছেন। আর কোহলি হাঁটছে তার পথে। বাবর আজমের হিরো কে? টুক টুক (কারও নাম উল্লেখ করেননি।'

বাবরের আদর্শ এবং পাকিস্তান ক্রিকেট সম্পর্কে কথা বলা নিয়ে শোয়েব বলেন, 'তুমি (বাবর আজম) ভুল হিরো বাছাই করেছো। তোমার চিন্তা-ভাবনা ভুল। তুমি শুরু থেকেই একজন ভণ্ড ছিলে। তুমি নাম্বার ওয়ান কেই নও। আমি পাকিস্তান ক্রিকেট সম্পর্কে কথা বলতেও চাই না। টাকা পাচ্ছি বলে আমি এটা করছি। এটা সময়ের অপচয়। ২০০১ সাল থেকে আমি এই অবনতি দেখছি। আমি অধিনায়কদের সঙ্গে কাজ করেছি, যাদের ব্যক্তিত্ব দিনে তিনবার পরিবর্তন হতো।'

পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত, ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া কোহলি ১১১ বলে ৭টি চারে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। ভারতের ব্যাটিং সুপার স্টারের প্রশংসা করে শোয়েব বলেন, 'আমরা এটা আগেও দেখেছি। যখনই কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বলা হয়, সে সেঞ্চুরি করে ফেলে। তাকে স্যালুট জানাই, সে সুপার স্টার! সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত রান চেজার! আধুনিক যুগের অন্যতম সেরা খেলোয়াড়,  তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তার জন্য খুব খুশি, সে সমস্ত প্রশংসার যোগ্য।'

Related Topics

টপ নিউজ

শোয়েব আখতার / বাবর আজম / পাকিস্তান ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net