Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ করোনায় আক্রান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2020, 12:25 pm
Last modified: 15 November, 2020, 12:29 pm

Related News

  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • পরপর চারবার নেগেটিভের পর ফের করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট  
  • দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন, ভ্যাকসিন পাবে ৭৫ লাখ মানুষ
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ করোনায় আক্রান্ত

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে জাতীয় ফুটবল দলের জন্য এটা বড় ধাক্কাই। দ্বিতীয় ম্যাচে জেমি ডে’কে ডাগ আউটে পাওয়া যাবে না। অনুশীলনও চালিয়ে যেতে হবে তাকে ছাড়াই। রোববার সকালে অনুশীলন থাকলেও পরিবর্তন করে বিকালে নিয়ে যাওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
15 November, 2020, 12:25 pm
Last modified: 15 November, 2020, 12:29 pm

দীর্ঘ ১০ মাস পর মাঠে নেমেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচে নেপালকে হারিয়ে ফেরার পর্ব রাঙিয়েছেন জামাল-জীবনরা। ম্যাচ শেষে ১০ লাখ টাকার পুরস্কার পাওয়ার ঘোষণা শোনেন ফুটবলাররা। সব মিলিয়ে সুখী পরিবারের মতো সময় পার হচ্ছিল। কিন্তু একদিন পরই এলো দুঃসংবাদ। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ মাহমুদ নওমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত হলেও জেমি ডের শরীরে কোনো উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান নওমি। বর্তমানে আইসোলেশনে আছেন ইংলিশ এই কোচ।

খালিদ মাহমুদ বলেন, 'স্বাভাবিক রুটিন অনুযায়ী সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। আমাদের হেড কোচ জেমি ডের করোনা পজিটিভ এসেছে। তার কোনো উপসর্গ নেই। প্রধান কোচ পুরোপুরি সুস্থ আছেন। উনার খাওয়া-দাওয়া, চলাফেরা সবকিছু স্বাভাবিক রয়েছে।'

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে জাতীয় ফুটবল দলের জন্য এটা বড় ধাক্কাই। দ্বিতীয় ম্যাচে জেমি ডে'কে ডাগ আউটে পাওয়া যাবে না। অনুশীলনও চালিয়ে যেতে হবে তাকে ছাড়াই। রোববার সকালে অনুশীলন থাকলেও পরিবর্তন করে বিকালে নিয়ে যাওয়া হয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, 'জেমির করোনা পজিটিভ হওয়াটা অপ্রত্যাশিত। আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। কোচ দারুণভাবে দলকে চাঙ্গা করছিল। দ্বিতীয় ম্যাচেও আমরা জয়ের জন্য মুখিয়ে, ছেলেরা আত্মবিশ্বাসী। এখন কোচ ছাড়া খেলতে হবে। তবুও আমাদের বিশ্বাস, আমরা জিততে পারব। আজ সকালে ট্রেনিং করার কথা ছিল, পরিবর্তন করে বিকেলে নেওয়া হয়েছে।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে বাংলাদেশেই ছিলেন জেমি ডে। অপেক্ষা করছিলেন অবস্থা ভালো হওয়ার। কিন্তু অবস্থা ভালো হয়নি, উল্টো সব কিছু স্থবির হয়ে পড়ে। করোনার কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান ও কাতারের বিপক্ষের ম্যাচ স্থগিত হয়ে যায়। জাতীয় দলে দায়িত্ব না থাকায় দেশে ফিরে যান জেমি ডে। দীর্ঘ বিরতির পর গত ২৯ অক্টোবর ঢাকা ফেরেন তিনি। 

Related Topics

টপ নিউজ

জেমি ডে / ফুটবল দলের প্রধান কোচ / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • পরপর চারবার নেগেটিভের পর ফের করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট  
  • দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন, ভ্যাকসিন পাবে ৭৫ লাখ মানুষ
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net