Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
23 February, 2025, 05:20 pm
Last modified: 23 February, 2025, 05:22 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী

কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

গত ১৫ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুমন।
তৈয়বুর রহমান সোহেল
23 February, 2025, 05:20 pm
Last modified: 23 February, 2025, 05:22 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত

কুমিল্লায় মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামিরা। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে এর আগেও দ্বন্দ্ব চলমান ছিল। 

আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষের সুমন। 

এই ঘটনার জেরে গত ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দায়ের করে। এসব মামলায় রোববার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়ে এবং তখনই আসামিরা তাকে বেধড়ক পেটান। 

কুমিল্লা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিউতে রেফার করা হয়েছে। 

কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এই ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / আহত / বাদীকে মারধর / সংকটাপন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net