Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
চট্টগ্রাম ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ৭২ ঘন্টার বেশি পানি সরবরাহ নেই ১৬ এলাকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 07:00 pm
Last modified: 20 February, 2025, 07:02 pm

Related News

  • হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • মঙ্গলবার থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল পাঠাবে পদ্মা অয়েল
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • চীনে গ্যাস সরবরাহে ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন প্রকল্পে রাশিয়া-চীনের সম্মতি

চট্টগ্রাম ওয়াসার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত, ৭২ ঘন্টার বেশি পানি সরবরাহ নেই ১৬ এলাকায়

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম টিবিএসকে বলেন, “খালের নিচে পাইপের ওপর অনেক শক্ত ঢালাই ছিল। গত তিন দিন ধরে তা কাটা হচ্ছে। ঢালাই কাটার পর ছিদ্র হওয়া পাইপের অংশটুকু কেটে পরিবর্তন করা হবে। আজ রাতের মধ্যে পাইপ পরিবর্তন করে চালুর চেষ্টা চলছে।”
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 07:00 pm
Last modified: 20 February, 2025, 07:02 pm
চট্টগ্রাম ওয়াসা ভবন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর ১৬ এলাকার ৭২ ঘণ্টারও বেশি পানি সরবরাহ বন্ধ রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খাল খনন প্রকল্পের কাজ চলাকালীন এটি ক্ষতিগ্রস্ত হয়।

এতে করে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই বন্ধ রয়েছে পানি সরবরাহ। মঙ্গলবার থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার-১ হতে দৈনিক ১৪.৩ কোটি লিটার সুপেয় পানি— সঞ্চালন পাইপলাইন দিয়ে নগরীর নাসিরাবাদের রিজার্ভারে আসে। এরপর এখান থেকে নগরীর বৃহত্তর হালিশহর আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবারি, জিইসি, মুরাদপুর, কদমতলি, ধনিওয়ালা পাড়া, নয়াবাজার, ২ নং গেইট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন, সিরাজ-উদ-দৌলা রোড এলাকায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজের খাল খননের সময় গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ছিদ্র হয়ে যায়। ১২০০ মিলিমিটার ব্যাসের ৯ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি দিয়ে পানি সরবরাহ বন্ধ করা হয়।

পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নগরীর লাখ লাখ মানুষ। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। নগরীর জামালখান এলাকার বাসিন্দা মঞ্জুরুল হক টিবিএসকে বলেন, "পানি বন্ধ থাকায় - অন্য বাড়ির গভীর নলকূপ থেকে সামান্য পানি এনে ব্যবহার করছি কোনো রকমে।"

চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ৫৬ কোটি লিটার। এরমধ্যে মদুনাঘাট পানি শোধনাগার থেকে দৈনিক ৯ কোটি লিটার, কর্ণফুলী পানি শোধনাগার ০১ ও ০২ থেকে ১৪.৩ কোটি লিটার করে মোট ২৮.৩ কোটি লিটার এবং মোহরা পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার পানি উৎপাদন করা হয়। এছাড়া গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি। 

এছাড়া শহরের বাইরে বোয়ালখালীর ভাণ্ডালঝুড়িতে ৬ কোটি লিটার উৎপাদন সক্ষমতা্র পানি শোধনাগার চালু হয়েছে; যা দিয়ে বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় পানি সরবরাহ করা হয়।

সংস্থাটির তথ্যমতে, ট্রান্সমিশন পাইপলাইনটি মেরামত করতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকা খরচ হবে। পাইপ মেরামত করে পুনরায় চালু করা পর্যন্ত—- প্রতি ২৪ ঘণ্টায় পানির উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ৪৫ লাখ ৭৬ হাজার টাকা ক্ষতি হবে। সিডিএ'র জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা– সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ওয়াসা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম টিবিএসকে বলেন, "খালের নিচে পাইপের ওপর অনেক শক্ত ঢালাই ছিল। গত তিন দিন ধরে তা কাটা হচ্ছে। ঢালাই কাটার পর ছিদ্র হওয়া পাইপের অংশটুকু কেটে পরিবর্তন করা হবে। আজ রাতের মধ্যে পাইপ পরিবর্তন করে চালুর চেষ্টা চলছে।"

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম ওয়াসা / পাইপলাইন / পানি সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • মঙ্গলবার থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল পাঠাবে পদ্মা অয়েল
  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • চীনে গ্যাস সরবরাহে ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ পাইপলাইন প্রকল্পে রাশিয়া-চীনের সম্মতি

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net