Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক পুতিন, দরকার হলে জেলেনস্কির সাথে কথা: ক্রেমলিন

আন্তর্জাতিক

রয়টার্স
18 February, 2025, 06:05 pm
Last modified: 18 February, 2025, 06:37 pm

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক পুতিন, দরকার হলে জেলেনস্কির সাথে কথা: ক্রেমলিন

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরুর প্রেক্ষাপটে— আজ মঙ্গলবার একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
রয়টার্স
18 February, 2025, 06:05 pm
Last modified: 18 February, 2025, 06:37 pm
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেনে শান্তিপূর্ণ উপায়ে নিজ লক্ষ্যগুলো অর্জন করতেই রাশিয়া এখন আগ্রহী, তাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আলাপ-আলোচনার মাধ্যমেই বিরোধের অবসান চান। এবিষয়ে তিনি আন্তরিক।

সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরুর প্রেক্ষাপটে— আজ মঙ্গলবার একথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

মঙ্গলবারের এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া, উভয়পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে মিলিত হবেন।

এই প্রেক্ষাপটে,  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'শান্তি আলোচনায় বসতে তিনি প্রস্তুত— শুরু থেকেই পুতিন সেকথা বলে আসছেন। আমাদের কাছে মূল বিষয় হলো– নিজেদের লক্ষ্যগুলো অর্জন। অবশ্যই সেগুলো অর্জনের জন্য আমরা শান্তিপূর্ণ উপায়কেই পছন্দ করি।'

পেসকভ জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে রিয়াদে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেটিও বলা সম্ভব হবে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, আলোচনা সবে শুরু হয়েছে, তাই এর বিষয়ে এখনই কিছু বলা সম্ভবপর নয়।

পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আলোচনায় বসতে আগ্রহী কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, 'যদি দরকার হয়— তাহলে জেলেনস্কির সাথেও সংলাপ করবেন, একথা পুতিন নিজেও এর আগে বলেছেন।

তবে আলোচনার ক্ষেত্রে জেলেনস্কি ইউক্রেনের বৈধ সরকারপ্রধান কিনা– সেটি আগে বিবেচনায় নেওয়া হবে বলে পেসকভ উল্লেখ করেন। প্রসঙ্গত, নির্বাচিত সরকার-প্রধান হিসেবে জেলেনস্কির মেয়াদ বেশ আগে শেষ হলেও– যুদ্ধের কারণে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, আর জরুরি সামরিক আইনের বলে ক্ষমতায় আছেন তিনি। এর আগে পুতিনও জেলেনস্কিকে ইউক্রেনের অবৈধ নেতা বলে অবহিত করেছেন। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / শান্তি আলোচনা / ভ্লাদিমির পুতিন / ভলোদমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net