Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2025, 12:10 pm
Last modified: 18 February, 2025, 12:16 pm

Related News

  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • সৌদি আরবের সঙ্গে মিলে আবার হুথিবিরোধী লড়াইয়ে যোগ দিতে রাজি হয়েছে আরব আমিরাত
  • সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা, তবে এটি দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ঢাকার ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৭,৭০১ যাত্রী

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে সম্মত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
টিবিএস ডেস্ক
18 February, 2025, 12:10 pm
Last modified: 18 February, 2025, 12:16 pm
ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ সৌদি আরবে বৈঠকে বসছেন। খবর বিবিসির। 

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে সম্মত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক আজ সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হবে 'প্রাথমিক পদক্ষেপ'—যার মাধ্যমে রাশিয়া সত্যিই শান্তি আলোচনায় আগ্রহী কি না, তা যাচাই করা হবে। তবে এটি আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত নয়। অন্যদিকে, রাশিয়া বলছে, আলোচনার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপন।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে হওয়া কোনো শান্তি চুক্তি তারা স্বীকৃতি দেবে না।

এছাড়া, কোনো ইউরোপীয় কর্মকর্তাও বৈঠকে অংশ নিচ্ছেন না। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা গতকাল প্যারিসে জরুরি বৈঠক করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন, তাদের ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা গতকাল ইউক্রেন ইস্যুতে এক জরুরি বৈঠকে বসেছিলেন। তবে আলোচনার বিস্তারিত জানা যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতির পর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে বিভক্ত অবস্থানে রয়েছে।

সোমবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ লিখেছেন, 'শান্তিচুক্তির সঙ্গে অবশ্যই ইউক্রেনের জন্য শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে।'

তিনি আরও বলেন, আমরা ইউরোপীয় দেশ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে মিলে এই বিষয়ে কাজ করব। এটাই মূল বিষয়।

হোয়াইট হাউস জানিয়েছে, মাখোঁর সঙ্গে ফোনালাপ ছিল সৌহার্দ্যপূর্ণ। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, তারা একমত হয়েছেন যে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা 'শক্তিশালী ও নির্ভরযোগ্য' হতে হবে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন রাশিয়া যুদ্ধ / সৌদি আরব / বৈঠক / ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প-পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • সৌদি আরবের সঙ্গে মিলে আবার হুথিবিরোধী লড়াইয়ে যোগ দিতে রাজি হয়েছে আরব আমিরাত
  • সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা, তবে এটি দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ঢাকার ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৭,৭০১ যাত্রী

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net