Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
৩ হাজার থেকে ২০ হাজার করা হলো স্বাধীন বাংলা দলের ফুটবলারদের ভাতা

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2025, 07:20 pm
Last modified: 16 February, 2025, 03:28 pm

Related News

  • মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু
  • মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে জায়গা পেল স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি
  • বিজয়ের বাতাসেও দীর্ঘশ্বাস
  • করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার

৩ হাজার থেকে ২০ হাজার করা হলো স্বাধীন বাংলা দলের ফুটবলারদের ভাতা

ফুটবল খেলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বড় অবদান রাখা কিংবদন্তি সব ফুটবলারা এতোদিন নামেমাত্র মাসিক ভাতা পেতেন, ৩ হাজার টাকা দেওয়া হতো জীবিত ফুটবলারদের। ১৭ হাজার বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে ভাতা। ২২ বছর পর সম্মানী ভাতার কাঠামোতে পরিবর্তন এলো।
টিবিএস রিপোর্ট
11 February, 2025, 07:20 pm
Last modified: 16 February, 2025, 03:28 pm

সম্মানী ভাতা বাড়ানো হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত থাকা ফুটবলারদের। ফুটবল খেলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বড় অবদান রাখা কিংবদন্তি সব ফুটবলারা এতোদিন নামেমাত্র মাসিক ভাতা পেতেন, ৩ হাজার টাকা দেওয়া হতো জীবিত ফুটবলারদের। ১৭ হাজার বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে ভাতা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মঙ্গলবার এটা জানিয়েছে। 

২২ বছর ধরে ৩ হাজার টাকা করে পেতেন স্বাধীন বাংলা দলের ফুটবলাররা। দীর্ঘদিন পরে এসে তাদের ভাতার নতুন কাঠামো দেওয়া হলো। এনএসসির সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে।  

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সবাই যখন যুদ্ধ করায় ব্যস্ত, একট দল যুবক তখন ফুটবল দল গড়ে ভারতের মাটিতে ম্যাচ খেলায় ব্যস্ত। তাদের উদ্দেশ্যও ছিল স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা, আর সেটা ফুটবল খেলেই। সেটা করেও দেখান সাইদুর রহমান প্যাটেল, প্রতাপ শঙ্কর হাজরা, জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, বীরেন কুমার বীরু, মুজিবর রহমান, বিমল কর, মোহাম্মদ কায়কোবাদ, নওশেরুজ্জামানরা।

স্বাধীন বাংলা ফুটবল দল নামের দলটির প্রধান উদ্দেশ্য ছিল জনমত গঠন করা, বৈশ্বিক স্বীকৃতি লাভ করা। শুরুর পর এখান থেকে অর্থের যোগানও পেয়ে যায় দলটি। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা হায়দরাবাদ, জয়পুর, মুম্বাইসহ বিভিন্ন প্রদেশে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে অভাবনীয় সাড়া পায় স্বাধীন বাংলা ফুটবল দল। দেশের পক্ষে জনমত গঠন করার পাশাপাশি ভারতের মানুষের কাছ থেকে পাওয়া অর্থ প্রবাসী সরকারের হাতে তুলে দিতে থাকেন ফুটবল যোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের ফান্ডে ১৬ লাখ ৩৩ হাজার টাকা জমা দেন তারা। 

সময় গড়িয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশে ফিরে মুক্ত হাওয়ায় প্রাণভরে নিশ্বাস নিয়েছেন ১৯৭১ সালের জুলাইয়ের শেষ থেকে ফুটবল দিয়ে দেশকে মুক্ত করার মিশনে নাম লেখানো বাংলাদেশি ফুটবলাররা। এরপর পেরিয়ে গেছে ৫৫ বছর। আজও তৃপ্ত হতে পারেননি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা। চারজন ছাড়া স্বীকৃতি মেলেনি বাকি ফুটবলারদের, পাননি স্বাধীনতা পুরস্কার। আর্থিক অস্বচ্ছলতা দূর করতেও এগিয়ে যাননি কেউ। যে মাসিক ভাতা দেওয়া হতো সেটাও বলার মতো না। অবশেষে তাদের ভাতার পরিমাণ বাড়ানো হলো। 

Related Topics

টপ নিউজ

স্বাধীন বাংলা ফুটবল দল / স্বাধীন বাংলা দলের ফুটবলার / সম্মানী ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু
  • মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল
  • মুক্তিযুদ্ধ জাদুঘরে জায়গা পেল স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি
  • বিজয়ের বাতাসেও দীর্ঘশ্বাস
  • করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net