Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 12:25 pm
Last modified: 09 February, 2025, 12:29 pm

Related News

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে সংস্কার রোডম্যাপ চূড়ান্ত, জাতিসংঘে সমর্থন পেতে কূটনৈতিক তৎপরতা চালাবে ঢাকা
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল করল মন্ত্রিসভা
  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?

হেনলি পাসপোর্ট ইনডেক্সে ৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এ দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। এরপরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
টিবিএস রিপোর্ট
09 February, 2025, 12:25 pm
Last modified: 09 February, 2025, 12:29 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৯৯টি দেশের মধ্যে ৯৩ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত বছর ৯৭ তম স্থানে থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্টের একটি হলো বাংলাদেশের পাসপোর্ট।

২০২৪ সালে বাংলাদেশি পাসপোর্টে ৪২টি দেশে ভিসা ছাড়াই যাওয়া গেলেও এ বছর এ সংখ্যা নেমে এসেছে ৩৯টিতে। 

আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার (আইএটিএ) তথ্য ব্যবহার করে প্রতিবছর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এ হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ২২৭টি ভ্রমণ গন্তব্যের ওপর ভিত্তি করে ১৯৯টি পাসপোর্টের এ তালিকা তৈরি থাকে। এখানে পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, তা বিবেচনা করা হয়।

এ তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এ দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। এরপরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। অন্যদিকে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এ দেশের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের একদম নিচে অবস্থান করছে আফগানিস্তান। তবে এ দেশের পাসপোর্টধারীরা ২৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। এটি ইনডেক্সের ৫২তম স্থানে রয়েছে। এ পাসপোর্ট দিয়ে ৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়। এছাড়া ভারত ৮০তম, ভুটান ৮৩তম, মিয়ানমার ৮৮তম এবং শ্রীলঙ্কা ৯১তম স্থানে অবস্থান করছে। এছাড়া নেপাল ও পাকিস্তান তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে। দুটি দেশের পাসপোর্টধারীরা যথাক্রমে ৩৮টি ও ৩২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

Related Topics

টপ নিউজ

হেনলি পাসপোর্ট ইনডেক্স / বাংলাদেশ / তালিকা / হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ / শীর্ষ / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে সংস্কার রোডম্যাপ চূড়ান্ত, জাতিসংঘে সমর্থন পেতে কূটনৈতিক তৎপরতা চালাবে ঢাকা
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল করল মন্ত্রিসভা
  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net