Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ট্রাম্পের ‘গাজা দখল’ মন্তব্যে টাস্প-সমর্থক সংগঠনের নাম বদলালো আরব-আমেরিকান গোষ্ঠী

আন্তর্জাতিক

এপি
06 February, 2025, 02:15 pm
Last modified: 06 February, 2025, 02:21 pm

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

ট্রাম্পের ‘গাজা দখল’ মন্তব্যে টাস্প-সমর্থক সংগঠনের নাম বদলালো আরব-আমেরিকান গোষ্ঠী

সংগঠনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এটি আরব আমেরিকান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ট্রাম্পের মিত্রদের সংযোগ স্থাপনে ভূমিকা রেখেছে। ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল এবং টিফানি ট্রাম্পের শ্বশুর ও ট্রাম্পের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলোসের সঙ্গে সংগঠনটির নিয়মিত যোগাযোগ ছিল।
এপি
06 February, 2025, 02:15 pm
Last modified: 06 February, 2025, 02:21 pm
ছবি: দ্য ডেট্রয়েট নিউজ

ট্রাম্পের 'গাজার নিয়ন্ত্রণ' নেয়ার ঘোষণার পর তাকে সমর্থন দেয়া একটি আরব আমেরিকান সমর্থক গোষ্ঠী নিজেদের সংগঠনের নাম পরিবর্তন করেছে। সংগঠনটি আগে 'আরব আমেরিকানস ফর ট্রাম্প' নামে পরিচিত ছিল, তাদের নতুন নাম এখন 'আরব আমেরিকানস ফর পিস'। 

মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে 'মালিকানা' নেবে এবং এটিকে 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' হিসেবে গড়ে তুলবে।

এ প্রসঙ্গে সংগঠনটির চেয়ারম্যান বিশারা বাহবা বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'গাজার বিষয়ে প্রেসিডেন্ট যা বলেছেন, তা আমরা একেবারেই সমর্থন করি না। আমরা ঐতিহাসিক ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে। তাই শান্তির পক্ষে থাকার আমাদের মূল লক্ষ্য ধরে রাখতে সংগঠনের নাম পরিবর্তন করেছি।'

সংগঠনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এটি আরব আমেরিকান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ট্রাম্পের মিত্রদের সংযোগ স্থাপনে ভূমিকা রেখেছে। ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল এবং টিফানি ট্রাম্পের শ্বশুর ও ট্রাম্পের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলোসের সঙ্গে সংগঠনটির নিয়মিত যোগাযোগ ছিল।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প মিশিগানের ডিয়ারবর্ন শহরে জয়ী হন, যেখানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব আমেরিকান সম্প্রদায় বসবাস করে। ২০০০ সালের পর এই প্রথম কোনো রিপাবলিকান প্রার্থী সেখানে জয় লাভ করলেন। নির্বাচনের আগে, গত ১ নভেম্বর, ট্রাম্প ডিয়ারবর্ন সফর করেছিলেন।

বাহবা জানান, সংগঠনের নাম পরিবর্তনের বিষয়টি তারা 'অনেক দিন ধরেই ভাবছিলেন' এবং শেষ পর্যন্ত মঙ্গলবার সিদ্ধান্ত নেন। তবে ট্রাম্পের সংবাদ সম্মেলনের ঠিক আগের এক ফোন সাক্ষাৎকারেও তিনি সংগঠনের নাম 'আরব আমেরিকানস ফর ট্রাম্প' বলেছিলেন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / গাজা-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net